শুক্রবার ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 26, 2026
June 26, 2026
জাতীয়
জাতীয়

অস্ত্র পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা-স্বরাষ্ট্রমন্ত্রী

Published: June 26, 2026 at 12:59 PM
অস্ত্র পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা-স্বরাষ্ট্রমন্ত্রী

  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তাদের আধুনিক এমএম পিস্তল দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার| জন্য আগামী দু-এক দিনের মধ্যেই সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ডিএনসির সক্ষমতা বাড়াতে প্রতিটি জেলায় আধুনিক মাদক পরীক্ষাগার, নিজস্ব হাজতখানা প্রশিক্ষিত ডগ স্কোয়াড গঠনের কথাও জানান তিনি| আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধিতে দেশের প্রতিটি জেলায় আধুনিক মাদক পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।