যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে

যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত হচ্ছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে উদ্বোধনী আয়োজনের লালগালিচায় ঝলমলে সোনালি গাউন ও ম্যাচিং জ্যাকেটে উপস্থিত হন দেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। লালগালিচায় হাঁটার সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। জানা গেছে, ডিজাইনার তন্বী কবির ঐতিহ্যবাহী মিরপুর কাতান মোটিফের নকশায় এই গাউনটি তৈরি করেছেন। এর সঙ্গে ছিল দৃষ্টিনন্দন জ্যাকেট ও মানানসই গয়না, যা তার লুককে আরও আকর্ষণীয় করে তোলে। আজ শনিবার (১৮ এপ্রিল) উৎসবে প্রদর্শিত হবে নির্মাতা আসিফ ইসলাম পরিচালিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। আর্টকোর বিভাগে নির্বাচিত এই সিনেমাতে যাত্রাপালার ‘প্রিন্সেস’ চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। এর প্রচারণায় নির্মাতা ও প্রযোজক জান্নাতুল বাকের খানের সঙ্গে অংশ নিচ্ছেন তিনি। এর আগে, গত ১৫ এপ্রিল মস্কো পৌঁছে লাল রঙের কাতান ওভারকোটে তোলা কয়েকটি ছবিও শেয়ার করেন ভাবনা। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি জানান, কিংবদন্তি কনস্তান্তিন স্তানিস্লাভস্কির শহরে এসে ভীষণ ভালো লাগছে তার। উল্লেখ্য, পরিচালক আসিফ ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নির্বাণ’ ৪৬তম মস্কো উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছিল। এবার ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নিয়ে আবারও এই উৎসবে হাজির হয়েছেন তিনি। সিনেমাতে বাংলাদেশের লোকজ সংস্কৃতি যাত্রাপালার অন্তিম সময়ের গল্প তুলে ধরা হয়েছে। এছাড়া এবারের আসরে বাংলাদেশের আরও একটি সিনেমা জায়গা করে নিয়েছে। ‘অ্যাপোক্যালিপ্স নাউ’ বিভাগে নির্বাচিত হয়েছে নির্মাতা যুবরাজ শামীম পরিচালিত ‘অতল’, যা নেটপ্যাক প্রতিযোগিতা বিভাগেও অংশ নেবে।

১৭ বছরের পুরনো অস্কার স্মৃতি রোমন্থনে শাহরুখের

১৭ বছরের পুরনো অস্কার স্মৃতি রোমন্থনে শাহরুখের ইতনি শিদ্দত সে ম্যায়নে তুঝে পানে কি কোশিশ কি হ্যায়’-এই সংলাপ যেন আবারও জীবন্ত হয়ে উঠল বিশ্বমঞ্চে। বলিউডের বাদশা শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘ওম শান্তি ওম’ জায়গা করে নিল অস্কারের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সম্প্রতি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (অস্কার) তাদের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিটির একটি আইকনিক দৃশ্য শেয়ার করে। সেখানে দেখা যায়, শাহরুখ খানের সেই বিখ্যাত সংলাপ, যা একসময় দর্শকের হৃদয়ে ঝড় তুলেছিল, আজও একই আবেগে ছুঁয়ে যাচ্ছে আন্তর্জাতিক দর্শকদের। প্রায় ১৭ বছর আগে মুক্তি পাওয়া এই ব্লকবাস্টার সিনেমা নতুন করে আলোচনায় আসতেই উচ্ছ্বাসে ভাসছেন অনুরাগীরা। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই স্বীকৃতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন শাহরুখ নিজেও। পুরনো দিনের স্মৃতিতে ভেসে গিয়ে তিনি ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। অন্যদিকে ছবির নির্মাতা ফারহা খান জানান, এত বছর পর আন্তর্জাতিক মঞ্চে এমন সম্মান পাওয়া একজন পরিচালকের জন্য গর্বের। বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ মঞ্চে ভারতীয় সিনেমার এই উপস্থিতি নিঃসন্দেহে বলিউডপ্রেমীদের জন্য বড় অর্জন আরেকবার প্রমাণ করে দিল, শাহরুখের জাদু সময়ের গণ্ডি পেরিয়েও সমান প্রাসঙ্গিক।

ফিরছেন টম ক্রুজ আবার আকাশে মাভেরিক

ফিরছেন টম ক্রুজ আবার আকাশে মাভেরিক হলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‌‘টপ গান ৩’-এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবারও প্রধান চরিত্র পিট ‘মাভেরিক’ মিচেলের ভূমিকায় ফিরছেন বিশ্বখ্যাত অভিনেতা টম ক্রুজ। লাস ভেগাসে আয়োজিত সিনেমাকন অনুষ্ঠানে নতুন ছবিটির ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট। ১৯৮৬ সালে শুরু হওয়া এই সিরিজটি প্রথম থেকেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। এর আগে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘টপ গান: মাভেরিক’ পরিচালনা করেছিলেন জোসেফ কোসিনস্কি। সেটি বিশ্বব্যাপী প্রায় ১.৫ বিলিয়ন ডলার আয় করে ব্লকবাস্টার হিট হয়। নতুন ছবিটিতেও প্রযোজক হিসেবে ফিরছেন জেরি ব্রুকহাইমার। গল্পে আবারও দেখা যাবে টম ক্রুজের সেই কিংবদন্তি পাইলট চরিত্রকে। তিনি একদিকে সাহসী, অন্যদিকে মানসিক দ্বন্দ্বে ভোগা একজন মানুষ। মূল সিনেমায় তরুণ পাইলট হিসেবে মাভেরিক ছিলেন দায়িত্বজ্ঞান ও আত্মবিশ্বাসের দ্বন্দ্বে থাকা এক চরিত্র, যিনি শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করেন এবং প্রশিক্ষকের ভূমিকায় ফিরে আসেন। দ্বিতীয় ছবিতে তার সঙ্গে ছিলেন মাইলস টেলার, গ্লেন পাওয়েল, লুইস পুলম্যান, মনিকা বারবারোসহ আরও অনেকে। এছাড়া বিশেষ উপস্থিতি ছিল ২০২৫ সালে মারা যাওয়া ভ্যাল কিলমারের। এদিকে টম ক্রুজকে সম্প্রতি দেখা গেছে নতুন প্রকল্পেও। সেখানে তিনি এবার ফ্র্যাঞ্চাইজি নয় এমন একটি সিনেমায় অভিনয় করছেন, যা পরিচালনা করছেন অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গনজালেস ইনারিতু।

‘হাওয়া’র রেকর্ড ভেঙে দিলো ‘বনলতা এক্সপ্রেস

‘হাওয়া’র রেকর্ড ভেঙে দিলো ‘বনলতা এক্সপ্রেস উত্তর আমেরিকার (কানাডা ও আমেরিকা) বক্স অফিসে আয়ের নতুন রেকর্ড গড়েছে এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। সেখানে মুক্তির মাত্র দুই সপ্তাহের মাথায় সিনেমাটি ছাড়িয়ে গেছে এ যাবৎকালে আয়ের শীর্ষে থাকা সিনেমা ‘হাওয়া’-র লাইফটাইম গ্রস কালেকশনকে। শুক্রবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ ও বক্স অফিস ট্র্যাকার ‘কমস্কোর’। জানিয়েছে, ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির মাত্র দুই সপ্তাহেই ৩ লাখ ৬১ হাজার ডলার আয় করে সেই রেকর্ড ভেঙে দিয়েছে। বর্তমানে ৫৪টি থিয়েটারে প্রদর্শিত হওয়া সিনেমাটি ইতোমধ্যেই বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে। এর আগে উত্তর আমেরিকার বাজারে ‘হাওয়া’ সিনেমাটি মোট ৩ লাখ ৫৮ হাজার ডলার আয় করেছিল; এবার তার রেকর্ড ভেঙেছে বনলতা এক্সপ্রেস। সিনেমাটির অভাবনীয় এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সিনেমার অন্যতম অভিনেত্রী উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি পোস্টও দিয়েছেন। অন্যদিকে সিনেমার পরিচালক তানিম নূর দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, এই অর্জন আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।   তানিম নূর পরিচালিত ও বুড়িগঙ্গা টকিজ প্রযোজিত এই সিনেমাটি গেল শুক্রবার থেকে উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যে মোট ২২টি থিয়েটারে তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে। তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও শরীফুল রাজসহ আরও অনেকে। সিনেমাটির সহ-প্রযোজনায় রয়েছে হইচই প্রোডাকশন।

পাঁচ বছর ওয়াসিমকে হারানোর 

পাঁচ বছর ওয়াসিমকে হারানোর  দেশীয় চলচ্চিত্রের এক সময়ের দাপুটে অভিনেতা ওয়াসিমের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের এই দিনে সিনেমার রাজপুত্র-খ্যাত এই অভিনেতা প্রয়াত হন। মৃত্যুর বেশকিছু দিন আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। ব্রেনে ছিল জটিলতা। কয়েক দফায় হাসপাতালেও নেওয়া হয়। কিন্তু সব চেষ্টা করেও বাঁচানো যায়নি তাকে। কিছুক্ষণ পরে দ্বিতীয় দিনের মতো শুরু হচ্ছে বিএনপির নারী আসন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারকিছুক্ষণ পরে দ্বিতীয় দিনের মতো শুরু হচ্ছে বিএনপির নারী আসন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার একসময় বাণিজ্যিক-অ্যাকশনের পাশাপাশি ফোক-ফ্যান্টাসি সিনেমার এক নম্বর আসনটি দখলে ছিল ওয়াসিমের। ১৯৭২ সালে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এস এম শফীর সঙ্গে তাঁর পরিচয় ঘটে। ‘ছন্দ হারিয়ে গেল’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসকসহ ৫ জনের বিরুদ্ধে মামলাপ্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা এতে ছোট একটি চরিত্রে অভিনয়ও করেন। মোহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম নায়ক হিসেবে রুপালি পর্দায় আসেন তিনি। সেই সিনেমার অসামান্য সাফল্যে দ্রুতই তিনি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন। দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলা সিনেমার এই ‘সওদাগর’। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া এস এম শফী পরিচালিত ‘দি রেইন’ সিনেমা তাঁর ক্যারিয়ারের মাইলফলক। কারণ, এই ছবির কারণেই সব শ্রেণির দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেন তিনি। পৃথিবীর ৪৬টি দেশে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এক দশক পর প্রাইম ব্যাংকে ফিরলেন মাহমুদউল্লাহএক দশক পর প্রাইম ব্যাংকে ফিরলেন মাহমুদউল্লাহ দ্য রেইন ছাড়াও ওয়াসিম অভিনীত বাহাদুর, দোস্ত দুশমন, সওদাগর, নরম গরম, ইমান, মিস লোলিতা, চন্দন দ্বীপের রাজকন্যা, বেদ্বীন, জীবন সাথী, রাজনন্দিনী, রাজমহল, বিনি সুতার মালা বিশেষভাবে উল্লেখযোগ্য ও ব্যবসাসফল। ২০০৯ সালের পর সিনেমা থেকে নিজেকে আড়াল করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনাও করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ছিল ডব্লিউ আর প্রোডাকশন।

রাক্ষস প্রদর্শিত হবে ৬০টির বেশি শো যুক্তরাষ্ট্রে

রাক্ষস প্রদর্শিত হবে ৬০টির বেশি শো যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত সিনেমা রাক্ষস। মেহেদী হাসান হৃদয় পরিচালিত রোমন্টিক অ্যাকশন থ্রিলার সিনেমাটি দেশে আলোচিত হওয়ার পর এখন বিশ্বব্যাপী প্রদর্শিত হচ্ছে। গেল সপ্তাহে ইতালিতে প্রদর্শনীর পর ইন্ডাস্ট্রি হিট ‘বরবাদ’-এর নির্মাতার এই সিনেমাটি আজ মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে গ্যালাক্সি মিডিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আজ উত্তর আমেরিকার ৯টি শহরে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে রাক্ষস। গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর বলেন, আমরা সবসময়ই ভিন্নধর্মী ও শক্তিশালী গল্পের বাংলা সিনেমা দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই। রাক্ষস এমন একটি চলচ্চিত্র, যা শুধু বিনোদনই দেবে না-দর্শকদের ভেতর থেকে নাড়িয়ে দেবে। উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে এটি হবে একটি স্মরণীয় অভিজ্ঞতা। আশা করি সিনেমাটি দারুণ সাড়া পাবে দর্শকদের। পরিবেশন প্রতিষ্ঠান বরাতে জানা যায়, মিশিগানের স্টার্লিং হাইটস শহরের একটি এএমসি থিয়েটারে ছবিটির প্রদর্শনী শুরু হয়েছে। পাশাপাশি উত্তর আমেরিকার আরও কয়েকটি শহরে প্রদর্শন শুরু হয়েছে। পরিবেশন প্রতিষ্ঠান আরও জানায়, যুক্তরাষ্ট্রে ৬০টিরও বেশি শো চলবে রাক্ষসের। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রধান প্রধান যে এএমসি সিনেমা হলগুলোতে মুক্তি পাচ্ছে । তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি থিয়েটার হলো কলোরাডো: এএমসি হাইল্যান্ডস র‍্যাঞ্চ ২৪ এবং এএমসি ফোর্ট কলিন্স ১০; ফ্লোরিডা: এএমসি অ্যাভেন্টুরা মল ২৪ এবং এএমসি সানসেট প্লেস ২৪; নিউ জার্সি: এএমসি জার্সি গার্ডেনস ২০, এএমসি ব্রান্সউইক স্কয়ার ১৩ এবং এএমসি চেরি হিল ২৪; পেনসিলভেনিয়া: এএমসি নেশামিনি ২৪ (এখানে ২২ এপ্রিল থেকে প্রদর্শিত হবে); ম্যাসাচুসেটস: এএমসি বার্লিংটন ১০; মিশিগান: এএমসি ফোরাম ৩০; ওহাইও: এএমসি ইস্টন টাউন সেন্টার ৩০; নর্থ ক্যারোলিনা: এএমসি ক্লাসিক জ্যাকসনভিল ১৬; ওকলাহোমা: এএমসি পেন স্কয়ার মল ১০। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, যিনি ‘রাক্ষস’ চরিত্রে এক ভিন্নরূপে হাজির হয়েছেন। রিয়েল এনার্জী প্রোডাকশন-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি। এতে সিয়ামের বিপরীতে আছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। আরও আছেন, আলী রাজ, সোহেল মণ্ডল, মারিয়া শান্তসহ অনেকেই।

পুরস্কার পাওয়ার চিন্তা করে কখনো অনুষ্ঠান করিনি হানিফ সংকেত

পুরস্কার পাওয়ার চিন্তা করে কখনো অনুষ্ঠান করিনি হানিফ সংকেত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পদক গ্রহণ করছেন হানিফ সংকেত। দেশের সংস্কৃতিতে অবদান রাখার জন্য চলতি বছরে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন তিনি। পুরস্কার গ্রহণের পর সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন হানিফ সংকেত। তিনি বলেন, “এই অর্জনটা আমার একার নয়; যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার। আর তাই আমি পুরস্কারটি আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি। পুরস্কারের আশায় কখনো কোনো অনুষ্ঠান করেননি হানিফ সংকেত। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “পুরস্কার পাওয়ার চিন্তা করে কখনো অনুষ্ঠান করিনি, তাহলে এই দীর্ঘ যাত্রা সম্ভব হতো না। আমি সব সময় দায়িত্ব নিয়ে কাজ করেছি আমার দায়বোধ থেকে। ভবিষ্যতেও আমি দায়িত্ব নিয়েই কাজ করে যাব। এই পুরস্কারটি আমাকে আগামীতে এগিয়ে যেতে আরো অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে। বিটিভিতে ‘ইত্যাদি’ অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচার হয় ১৯৮৯ সালের মার্চে। এ হিসাব অনুযায়ী অনুষ্ঠানটির বয়স ৩৭ বছর। ইত্যাদির বাইরে হানিফ সংকেত নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য নাটক ‘কুসুম’। এটি পরিচালনা করেন প্রয়াত হুমায়ূন আহমেদ। নাটক পরিচালনাও করেন হানিফ সংকেত। এ তালিকায় রয়েছে‘আয় ফিরে তোর প্রাণের বারান্দায়’, ‘দুর্ঘটনা’, ‘তোষামোদে খোশ আমোদে’, ‘কিংকর্তব্য’, ‘শেষে এসে অবশেষে’ প্রভৃতি। একটি দেশের সংস্কৃতি শুধু মঞ্চে-পর্দায় থাকে না; থাকে ভাষার ব্যবহারেও, হাসির ধরনেও, ব্যঙ্গের ভঙ্গিতেও, আর নৈতিকতার সীমানা আঁকার ক্ষমতাতেও। হানিফ সংকেত চার দশক ধরে সেই সীমানাটাই টেনে চলেছেন-নিজের মতো করে। শুধু পর্দায় নয়, দুই মলাটেও বন্দি করেছেন হাসি, ব্যঙ্গ। তার রচিত রম্য রচনাগুলো হলো‘চৌচাপটে’, ‘এপিঠ ওপিঠ’, ‘ধন্যবাদ’, ‘অকাণ্ড কাণ্ড’, ‘খবরে প্রকাশ’, ‘প্রতি ও ইতি’, ‘আটখানার পাটখানা।

যুক্তরাষ্ট্রে ৫০ হলে ‘দম’দ্বিতীয় সপ্তাহে

যুক্তরাষ্ট্রে ৫০ হলে ‘দম’দ্বিতীয় সপ্তাহে উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছে রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্র ‘দম’। দর্শকদের অভূতপূর্ব চাহিদায় যুক্তরাষ্ট্রে মাত্র এক সপ্তাহেই সিনেমাটির হলসংখ্যা ৭ থেকে বেড়ে ৫০-এ উন্নীত হয়েছে। ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় মুক্তি পাওয়া এই ছবিতে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরির অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। নির্মাতা রনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করে দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া নিচ্ছেন। তিনি জানান, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের যে ভালোবাসা পেয়েছেন তা অবিস্মরণীয়। এসভিএফ আলফা-আই ও চরকি প্রযোজিত এই সিনেমা পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে উত্তর আমেরিকাজুড়ে বইছে ‘দম’ উন্মাদনা।

ইতালিতে মুক্তি পাচ্ছে প্রিন্সের আপডেট ভার্সন

ইতালিতে মুক্তি পাচ্ছে প্রিন্সের আপডেট ভার্সন দেশের পর এবার বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেগাস্টার শাকিব খানের ঈদের সিনেমা ‘প্রিন্স’। আগামী শনিবার (১৮ এপ্রিল) ও সোমবার (২০ এপ্রিল) ইতালির ভেনিস ও রোম শহরের দুটি সিনেমা হলে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস সামাজিক মাধ্যমে জানিয়েছে, ইতালিতে শুরু হচ্ছে ‘প্রিন্স’ এর আপডেট ভার্সন। প্রযোজনা সংস্থাটি আরও জানিয়েছে, কারিগরি ত্রুটিমুক্ত করতে সিনেমাটির ডিজিটাল ফাইল নতুন করে সংস্করণ করা হয়েছে। দেশে মুক্তির সময় সাউন্ড, কালার ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যে অভিযোগ ছিল, উন্নত সংস্করণে সেসব জটিলতা কাটিয়ে আরও নিখুঁতভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই অ্যাকশন ঘরানার সিনেমাটি নব্বই দশকের ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে নির্মিত। সিনেমার প্রধান চরিত্রে শাকিব খানকে একজন প্রতাপশালী গ্যাংস্টার হিসেবে দেখা গেছে। শাকিবের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন রাশেদ মামুন অপু ও ইন্তেখাব দিনারসহ একঝাঁক তারকা। ইতালিতে এই প্রদর্শনী শুরুর মাধ্যমে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সবকটি সিনেমাই আন্তর্জাতিক বাজারে যাত্রা শুরু করল।

বাহুবলী-পুষ্পাকে পেছনে ফেলে এক নম্বরে রণবীরের ‘ধুরন্ধর’

বাহুবলী-পুষ্পাকে পেছনে ফেলে এক নম্বরে রণবীরের ‘ধুরন্ধর’ ভারতীয় বক্স অফিসের ইতিহাসে এক অনন্য নজির গড়ল রণবীর সিংয়ের লিয়ারি সাগা ‘ধুরন্ধর’। মুক্তির এক মাস পূর্ণ হওয়ার আগেই এই ফ্র্যাঞ্চাইজিটি প্রথম ভারতীয় চলচ্চিত্র সিরিজ হিসেবে বিশ্বজুড়ে তিন হাজার কোটি রুপির আয়ের মাইলফলক স্পর্শ করেছে। এই অভাবনীয় সাফল্যের পথে এসএস রাজামৌলির ‘বাহুবলী’ এবং আল্লু অর্জুনের ‘পুষ্পা’র মতো শক্তিশালী ফ্র্যাঞ্চাইজিকেও পেছনে ফেলেছে ছবিটির দুই কিস্তি। বক্স অফিস বিশ্লেষক স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, সিরিজের প্রথম সিনেমা ‘ধুরন্ধর’ বিশ্বজুড়ে ১,৩০৭.৩৫ কোটি রুপি আয় করেছিল। বর্তমানে প্রদর্শিত হওয়া দ্বিতীয় কিস্তি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এর আয় দাঁড়িয়েছে ১,৭১২ কোটি রুপিতে। ফলে ফ্র্যাঞ্চাইজিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩,০১৯.৩৫ কোটি রুপি। এর বিপরীতে ‘বাহুবলী’ এবং ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির মোট আয় যথাক্রমে ২,৪৩৮ কোটি এবং ২,০৯২.২০ কোটি রুপি। প্রতিবেদন অনুসারে, এই মাইলফলক কেবল সংখ্যার বিচারেই বড় নয়, বরং বিশ্বমঞ্চে ভারতীয় চলচ্চিত্র সিরিজের সক্ষমতার এক নতুন বার্তা দিচ্ছে। গত ১৯ মার্চ বড় বাজেটের এই ছবিটি প্রেক্ষাগৃহে আসার পর প্রথম সপ্তাহেই দেশীয় বক্স অফিসে ৬৭৪.১৭ কোটি রুপির পাহাড়সম আয় করে। যদিও দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে আয়ের গতি কিছুটা মন্থর হয়ে এসেছিল, তবু গত মঙ্গলবার ছবিটির অভ্যন্তরীণ আয় ১,০৯৫.৬৭ কোটি রুপি ছাড়িয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ৪১৬.২৫ কোটি রুপির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে এর মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১,৭২৭.৯৩ কোটি রুপি। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, চীন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর কোনো অবদান ছাড়াই এই রেকর্ড গড়েছে সিনেমাটি। ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া সিরিজের প্রথম পর্বটি সেই বছরের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে নাম লিখিয়েছিল। এবার দ্বিতীয় কিস্তিটি মাত্র ১১ দিনেই সেই আগের রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস রচনা করল। রণবীর সিং ছাড়াও এই অ্যাকশন-ড্রামায় অর্জুন রামপাল, আর মাধবন এবং সঞ্জয় দত্তের মতো তারকাদের উপস্থিতি দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে বড় ভূমিকা রেখেছে। বর্তমানে চতুর্থ সপ্তাহে পা রাখা সিনেমাটি এখনো সাফল্যের সঙ্গে বক্স অফিসে টিকে রয়েছে।