ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আজ দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে আরেকজন এখনও পলাতক রয়েছে। দেশটির লেইতে প্রদেশের তাকলোবান সিটির সান হোসে ন্যাশনাল হাই স্কুলে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল প্রায় ৯টার দিকে তাকলোবান সিটির বারাঙ্গাই সান হোসে এলাকায় অবস্থিত স্কুলটির ভেতরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হন। পুলিশ এখনো এই হামলার উদ্দেশ্য নিশ্চিত করতে পারেনি। আহতদের দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার কারণ ও পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে তাকলোবান সিটি পুলিশ। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলটিতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ জনগণকে যাচাইবিহীন তথ্য প্রচার না করার এবং তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্টের মুখপাত্র ক্লেয়ার কাস্ত্রো সাংবাদিকদের বলেন, ‘ফিলিপাইন ন্যাশনাল পুলিশ ইতোমধ্যেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছে। তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে।’
শিরোনাম
ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি
‘ফ্রেন্ডস’র কিংবদন্তি পরিচালক জেমস বারোজ মারা গেছেন
দক্ষিণী অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন
আরেকটি মাইলফলকের সামনে এমবাপে
স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান
মাত্র ১ গোল! মেসির সামনে ১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙার সুযোগ
বাঁচা মরার ম্যাচে জর্ডান-আলজেরিয়া, হারলেই বিদায় শঙ্কা
পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫
মস্কোর আকাশে ৬০ ড্রোন ভূপাতিত, ইউক্রেনে রুশ হামলায় নিহত ৫
Printed on: June 22, 2026
June 22, 2026
আন্তর্জাতিক
ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫
সর্বশেষ খবর
‘ফ্রেন্ডস’র কিংবদন্তি পরিচালক জেমস বারোজ মারা গেছেন
Jun 22, 2026
দক্ষিণী অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন
Jun 22, 2026
আরেকটি মাইলফলকের সামনে এমবাপে
Jun 22, 2026