যুদ্ধ শেষ করার লক্ষ্যে সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা আলোচনা ব্যর্থ হওয়ার পর যখন যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়েছে, তখনই নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা নতুন উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা এবং কুয়েত ও বাহরাইনের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক শতাংশের বেশি বেড়ে গেছে। আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সর্বশেষ সংঘাতের জেরে বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক শতাংশের বেশি বেড়েছে। মূলত ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, কুয়েত ও বাহরাইনের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ এবং যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক আলোচনায় কোনও অগ্রগতি না হওয়ার জেরেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আর এর প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজারে। বুধবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৫ ডলার বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ০৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ০১ ডলার বা ১ দশমিক ০৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৭৭ ডলারে উঠেছে।
শিরোনাম
বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা: গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি খরচ নির্ধারণ
বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম
ঈদের ছুটির শেষে সোনামসজিদ বন্দরে আমদানি-রফতানি শুরু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতের পৃথক ঘটনায় নিহত ২
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ
হাম ও উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০; আরও ৭ শিশুর মৃত্যু
গ্রাহক পর্যায়ে আবােরা বাড়লো বিদ্যুতের দাম
এই গরমে স্বস্তি দেবে যেসব খাবার
নোলানের ছবির জন্য ‘স্পাইডার-ম্যানের’ শুটিং পেছাতে অনুরোধ করেন টম হল্যান্ড
সাংহাই উৎসবে জায়গা পেল বাংলাদেশি সিনেমা
Printed on: June 03, 2026
June 03, 2026
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় ফের বাড়ল তেলের দাম
সর্বশেষ খবর
বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম
Jun 03, 2026
ঈদের ছুটির শেষে সোনামসজিদ বন্দরে আমদানি-রফতানি শুরু
Jun 03, 2026
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতের পৃথক ঘটনায় নিহত ২
Jun 03, 2026
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ
Jun 03, 2026