মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
সেনেগালের আফকন শিরোপা ফিরে পাওয়ার আপিলের রায় আজ প্রথমবার যৌথভাবে ৪ দেশে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ অ্যাকারম্যানের ফিফটিতে লিড নিয়ে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা নেপালের পর্বতশৃঙ্গ জয় করে নামার পথে মার্কিন পর্বতারোহীর মৃত্যু যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশসহ পাঁচ দেশে অনুভূত নকল ঠেকাতে দেশজুড়ে মোবাইলে অ্যালার্ট, দক্ষিণ কোরিয়ায় নতুন নজির সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ ২০২৫ সালে প্রতি ঘণ্টায় পরিবারের হাতে প্রাণ গেছে ৫ নারীর: জাতিসংঘ শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
Printed on: November 24, 2026
November 24, 2026
জাতীয়
জাতীয়

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট আগামী বৃহস্পতিবার

Published: November 24, 2026 at 08:53 AM
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট  আগামী বৃহস্পতিবার

মালয়েশিয়াগামী কর্মীদের বহনকারী প্রথম ফ্লাইট আগামী বৃহস্পতিবার ২৬ নভেম্বর সন্ধ্যায় ৭টায় ঢাকা ছাড়বে। বিনা খরচে বিমানের প্রথম ফ্লাইটে যাবেন ১১২ কর্মী।বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডর (বোয়েসেল) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্লাইটের উদ্বোধন করবেন। ওই ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে যাচ্ছেন। যাত্রীদের সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।  এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক যাচ্ছেন বিনা খরচে। তাদের মধ্যে এক হাজার যাচ্ছেন গুম-খুনের শিকার ও জুলাইয়ে অবদান রাখা ব্যক্তিরা।


প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, স্বৈরাচারের আমলে সিন্ডিকেটের কারণে অনেক দেশ শ্রমিক নেওয়া বন্ধ করেছিল। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে।  প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো সহজ করতে ও হুন্ডি প্রতিরোধে সরকার কাজ করছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের যাওয়ার সময়সূচি এখনও জানা যায়নি।