মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
সেনেগালের আফকন শিরোপা ফিরে পাওয়ার আপিলের রায় আজ প্রথমবার যৌথভাবে ৪ দেশে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ অ্যাকারম্যানের ফিফটিতে লিড নিয়ে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা নেপালের পর্বতশৃঙ্গ জয় করে নামার পথে মার্কিন পর্বতারোহীর মৃত্যু যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশসহ পাঁচ দেশে অনুভূত নকল ঠেকাতে দেশজুড়ে মোবাইলে অ্যালার্ট, দক্ষিণ কোরিয়ায় নতুন নজির সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ ২০২৫ সালে প্রতি ঘণ্টায় পরিবারের হাতে প্রাণ গেছে ৫ নারীর: জাতিসংঘ শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
Printed on: November 24, 2026
November 24, 2026
জাতীয়
জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

Published: November 24, 2026 at 08:58 AM
লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ বাংলাদেশি নাগরিক মঙ্গলবার সকালে দেশে ফিরছেন। গতকাল সোমবার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের প্রত্যাবাসন করা হয়। জানা গেছে, আটক বাংলাদেশিরা ভূমধ্যসাগরে উদ্ধারের পর দীর্ঘদিন ধরে ওই ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। প্রত্যাবাসিতদের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ।


লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানায়, দেশটির বুরাক এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার আনুমানিক সকাল ৬টায় তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিতদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। এ সময় তিনি দেশে ফিরে নতুন করে জীবন শুরু করা এবং ভবিষ্যতে দক্ষতা অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে অনিয়মিত পথে বিদেশ গমন থেকে বিরত থাকার পরামর্শ দেন। এদিকে আগামী ২৫ নভেম্বর ত্রিপলী ও মিসরাতা থেকে আরও ১৭৫ বাংলাদেশিকে প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।