শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 20, 2026
November 20, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যার দায়ে আইসিজের রায়‘অন্যায়’ -মিয়ানমার

Published: November 20, 2026 at 12:21 PM
রোহিঙ্গা গণহত্যার দায়ে আইসিজের রায়‘অন্যায়’ -মিয়ানমার

 

রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার (জেনোসাইড) দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের এ রায়কে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের সামরিক সরকার। দেশটির দাবি, তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে এবং আদালতের সিদ্ধান্ত সর্বসম্মত নয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে আদালতের রায়ের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আমি বলতে চাই, এই সিদ্ধান্ত সর্বসম্মত নয় এবং এটি ন্যায়সংগতও নয়। গাম্বিয়ার দায়ের করা মামলার প্রায় সাত বছর পর এ রায় দিল আইসিজে।