বুধবার ২১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ফের চালু হচ্ছে ডিভি লটারি, ১ নভেম্বর থেকে আবেদন শুরু ২০ বছর পূর্তিতে ‘দ্য প্রেস্টিজ’ ফিরছে পর্দায়, দেখা যাবে আইম্যাক্সে টাইগার নয়, হামলাকারীদের নিশানায় ছিলেন সালমান: মুম্বাই পুলিশ চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো ৫ দিনের শারদীয় দুর্গোৎসব; মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর রাজশাহীতে পরিত্যক্ত বস্তা থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার বারী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার পূজা, আরতি ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এগিয়ে চলছে সমাপনপর্ব রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ প্রতিদিন কয়টি ডিম খাওয়া নিরাপদ, কি খাবেন পুরো ডিম নাকি শুধু সাদা অংশ? ফেসবুকের ‘রিচ’ মেট্রিক বন্ধ হচ্ছে ৩১ অক্টোবর, আসছে ‘ভিউয়ারস’
Printed on: October 21, 2026
October 21, 2026
বিনোদন
বিনোদন

টাইগার শ্রফের গাড়িতে গুলি; অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার আরও ৪

Published: October 21, 2026 at 09:55 AM
টাইগার শ্রফের গাড়িতে গুলি; অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার আরও ৪

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অস্ত্র সরবরাহের অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) দিল্লি ও হরিয়ানা থেকে তাঁদের হেফাজতে নেওয়া হয়। পরে আদালতের অনুমতি নিয়ে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে মুম্বাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। গ্রেফতার ব্যক্তিরা হলেন কুনাল (২১), সুমিত (১৯), রাধা (২৩) ও বাবিতা (২৩)। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই পুলিশকে তিন দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের দাবি, অনিল পণ্ডিতের নির্দেশে কুনাল অমৃতসর থেকে একটি পিস্তল ও ২০টি গুলি সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সুমিত। অন্যদিকে, রাধা ও বাবিতার বিরুদ্ধে অস্ত্রটি মুম্বাইয়ে পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে।


এর আগে গত রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফুটবল খেলে একটি ক্লাব থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালান তিন হামলাকারী। পরদিন সোমবার সকালে রাজস্থানের কোটা থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁরা নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। গ্রেফতার ওই তিনজন হলেন হরিয়ানার সোনিপতের রেহান ওরফে শুক্কা, বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা ও মুম্বাইয়ে বসবাসকারী হৃতিক কুর্মি ওরফে রোশন এবং হরিয়ানার ফুল সিং। মুম্বাই পুলিশের অপরাধ শাখার দাবি, হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন বলিউডের অন্য এক প্রভাবশালী তারকা। তবে ওই তারকার কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে তাঁরা হামলা চালাতে পারেননি। পরে টাইগার শ্রফকে তুলনামূলক সহজ লক্ষ্য হিসেবে বেছে নিয়ে তাঁর গাড়িতে গুলি চালানো হয়।