সেই জিম্বাবুয়ে সফরে পাওয়া চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি বাংলাদেশের তারকা পেসার নাহিদ রানা। বরং সাইডস্ট্রেনের চোট থেকে সেরে ওঠার পথে নতুন করে চোটে পড়েছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ। এমনকি কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারেন সেটাও নিশ্চিত করে বলতে পারেননি প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। রোববার সাম্প্রতিক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সুমন। সেখানে নাহিদ রানাকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অন্তত একটি টেস্ট খেলানোর আশা ব্যক্ত করেন তিনি। চলতি মাসেই বাংলাদেশে আসবে ক্যারিবীয়রা, খেলবে ২ ম্যাচের টেস্ট সিরিজ। সুমন বলেন, ‘নাহিদ এখনো ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যায়নি। আমরা ধাপে ধাপে এগোচ্ছি। আমাদের পরিকল্পনা ছিল, ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তাকে প্রস্তুত করতে ত্রিদেশীয় সিরিজ খেলানো; কিন্তু সে সিরিজ থেকে সে ছিটকে গেছে। ত্রিদেশীয় সিরিজ খেলার মতো অবস্থায় নেই। ওয়েস্ট ইন্ডিজ সফরে যদি সে একটি টেস্ট ম্যাচও খেলতে পারে, তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সব টেস্টেই তাকে পাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা এখনো আশাবাদী। নাহিদের চোটের অবস্থা জানতে আবারও স্ক্যান করানো হচ্ছে। প্রয়োজনে তাকে দেশের বাইরেও নেওয়া হতে পারে। তবে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, তা এখনই নিশ্চিত করে বলতে পারছে না বিসিবি। প্রধান নির্বাচক বলেন, ‘আমার মনে হয়, তাকে আবার স্ক্যান করানো হচ্ছে। সম্ভবত যত দ্রুত সম্ভব দেশের বাইরেও নেওয়া হতে পারে। তাকে মাঠে ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে এখন আমরা এমন একটা অবস্থায় আছি, যেখানে নির্দিষ্ট সময়সীমা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে নাহিদকে ফেরানোর ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করতে চায় না বিসিবি। তার সামর্থ্য নিয়ে কোনো সংশয় না থাকলেও পুরোপুরি সুস্থ হওয়ার আগে খেলিয়ে ঝুঁকি নিতে নারাজ নির্বাচকরা। হাবিবুল বাশার সুমন বলেন, ‘নাহিদ রানা অবশ্যই বিশেষ একজন বোলার। আমার মনে হয়, বিশ্ব ক্রিকেটেও সে বিশেষ বোলার। নাহিদ ফিরে এলে সেটা আমাদের জন্য বাড়তি সুবিধা হবে। অবশ্যই আমরা তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু সে আমাদের সম্পদ হলেও তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। তাকে খেলানোর জন্য ঝুঁকি নেওয়ারও কোনো ইচ্ছা নেই। তাকে ফেরানোর জন্য বিসিবি সবচেয়ে ভালো যে পদ্ধতিতে এগোনো সম্ভব, সেই চেষ্টাই করছে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৯৭ জন ডেঙ্গু আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার
জেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ
পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
অস্ট্রেলিয়ার বিপক্ষে মোস্তারির রেকর্ড গড়া সেঞ্চুরি
Printed on: October 11, 2026
October 11, 2026
খেলাধুলা
নতুন চোটে নাহিদ রানা, মাঠে কবে ফিরবে নিশ্চিত নয়
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৯৭ জন ডেঙ্গু আক্রান্ত
Oct 11, 2026
চাঁপাইনবাবগঞ্জে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার
Oct 11, 2026
জেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
Oct 11, 2026
দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন
Oct 11, 2026