- বলিউডে অক্ষয় কুমার নামে পরিচিত হলেও এই নামটি তার জন্মসূত্রে পাওয়া নয়। চলচ্চিত্রে পা রাখার আগে তার নাম ছিল রাজীব হরি ওম ভাটিয়া। অভিনয়জগতে প্রবেশের আগে হঠাৎ করেই নিজের নাম বদলে অক্ষয় কুমার রাখেন তিনি। তবে এর পেছনে কোনো জ্যোতিষী বা পণ্ডিতের পরামর্শ ছিল না, ছিল তার অভিনয়জীবনের শুরুর একটি ঘটনা। এক সাক্ষাৎকারে অক্ষয় নিজেই জানিয়েছিলেন নাম পরিবর্তনের কারণ। তার অভিনীত প্রথম ছবি ছিল মহেশ ভাটের ‘আজ’। সেখানে মাত্র কয়েক সেকেন্ডের একটি চরিত্রে দেখা গিয়েছিল তাকে। ছবিতে তার কাজ ছিল অভিনেত্রীকে মার্শাল আর্ট শেখানো। ওই ছবির প্রধান অভিনেতা ছিলেন কুমার গৌরব। সিনেমায় তার চরিত্রের নাম ছিল ‘অক্ষয়’। নামটি অক্ষয়ের এতটাই পছন্দ হয় যে, পরবর্তী সময়ে নিজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন তিনি। এরপর রাজীব হরি ওম ভাটিয়া হয়ে ওঠেন অক্ষয় কুমার। ধীরে ধীরে এই নামেই বলিউডে নিজের পরিচিতি তৈরি করেন তিনি। অ্যাকশন, কমেডি, সামাজিক গল্পসহ নানা ধরনের সিনেমায় অভিনয় করে দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেতা।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
September 21, 2026
বিনোদন
বাবা-মা নাম রেখেছিলেন রাজীব, বলিউডে পা রেখেই হলেন ‘অক্ষয়’
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026