তেলুগু অভিনেতা আল্লু অর্জুনকে ঘিরে এবার বড়সড় চমকের ইঙ্গিত দিলেন পরিচালক অ্যাটলি। তার পরিচালনায় নির্মিত বহুল আলোচিত ‘রাকা’ ছবির নতুন প্রচারণামূলক টিজার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা জল্পনা। টিজারে গল্পের কোনও গুরুত্বপূর্ণ অংশ না দেখালেও নির্মাতাদের বার্তা বুঝিয়ে দিচ্ছে ছবিটি নিয়ে তাদের পরিকল্পনা বেশ বড়। প্রকাশিত টিজারের সঙ্গে দেওয়া হয়েছে মাত্র একটি বার্তা‘একটি বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত হন। টিজারের বার্তায় আরও বলা হয়েছে, অসম্ভবের সীমা পেরিয়ে নতুন কিছু করার লক্ষ্যেই ‘রাকা’ নির্মাণ করা হয়েছে। এমন রহস্যময় প্রচারণা ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে ‘রাকা’র প্রচারণায় আরও একটি ধাঁধার জন্ম দিয়েছিল ‘৩৭’ সংখ্যাটি। এক দিনের ব্যবধানে প্রকাশিত সেই ভিডিওতে সংখ্যাটি ছাড়া আর কোনও তথ্য ছিল না। সংখ্যাটির সঙ্গে ছবির গল্পের কী সম্পর্ক, তা এখনও জানা যায়নি। তবে ছবির চরিত্র নিয়ে এরই মধ্যে বেশ কিছু তথ্য সামনে এসেছে। গুঞ্জন রয়েছে, আল্লু অর্জুনকে একই ছবিতে চারটি আলাদা বয়স ও প্রজন্মের চরিত্রে দেখা যেতে পারে। একটি চরিত্রে দাদু, আরেকটিতে বাবা এবং বাকি দুটিতে দুই ছেলের ভূমিকায় অভিনয় করার কথা শোনা যাচ্ছে। ‘রাকা’র গল্প নিয়ে আরও একটি চমকপ্রদ তথ্য ঘুরছে। ছবিতে দুটি সমান্তরাল মহাবিশ্বের কাহিনি দেখানো হতে পারে বলে জল্পনা রয়েছে। যদিও এসব তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি নির্মাতারা। ফলে সত্যিই আল্লু অর্জুন চার চরিত্রে অভিনয় করছেন কি না, কিংবা গল্পে সমান্তরাল মহাবিশ্বের উপস্থিতি রয়েছে কি না—তা জানতে অপেক্ষা করতে হবে নির্মাতাদের পরবর্তী ঘোষণার জন্য। অ্যাটলির এই ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে দীপিকা পাডুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুরকে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
September 19, 2026
বিনোদন
‘রাকা’ নির্মাতার বার্তা, বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত?
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026