প্রথম সংসারের তিক্ততা ও নানা টানাপোড়েন পেছনে ফেলে নতুন জীবনে সুখ খুঁজে পেয়েছেন মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। ব্যাংকার তানজিম তৈয়বের সঙ্গে দ্বিতীয় বিয়ের এক বছর পূর্তিতে অতীতের নানা কষ্ট, মানসিক লড়াই এবং বর্তমান জীবনের সুখের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। বিবাহবার্ষিকীর প্রথম প্রহর ঘরোয়াভাবে উদ্যাপন করেন শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব। কেক কাটার পাশাপাশি বিশেষ মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী। একই সঙ্গে দীর্ঘ এক আবেগঘন বার্তায় জীবনের কঠিন সময় পেরিয়ে নতুন করে সুখ খুঁজে পাওয়ার গল্প তুলে ধরেন তিনি। অতীতের ভুল সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে ফারিয়া লেখেন, প্রত্যেকটা মানুষের মতো আমিও জীবনে অনেক ভুল করেছি। কিন্তু আমার কিছু ভুল শুধু ভুল বললে হবে না লিটেরালি নিজের সঙ্গে নিজে অন্যায় করেছি। সামাজিকতা রক্ষায় নিজ চরিত্রের বাইরে গিয়ে অন্যায় সহ্য করেছি। সেই কঠিন সময় থেকে বেরিয়ে আসতে বিভিন্নভাবে চেষ্টা করেছেন বলেও জানান অভিনেত্রী। তিনি লেখেন, সহ্য না করতে পারলে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে কখনো কখনো রাগ ঝেড়েছি। নিজের এবং অন্যের ওপর জমা এই জেদ সরাতে কাউন্সেলিং, থেরাপি কিছুই বাদ দিইনি। জীবন থেকে বেশকিছু বছর চলে গেছে ভেতরে জমা সেই আর্তনাদ থেকে পালাতে। তবে দীর্ঘ সেই কষ্টের পর বর্তমান জীবনকে নিজের জন্য বড় পাওয়া হিসেবে দেখছেন ফারিয়া। দ্বিতীয় বিয়েকে নিজের সৌভাগ্য হিসেবে উল্লেখ করে স্বামী ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ফারিয়া লেখেন, আল্লাহ তার সৃষ্টিকে খুব বেশিদিন কষ্টে রাখেন না। তিনি আমাকেও এত বছরের কষ্ট সহ্য করার উপহারস্বরূপ এই ভদ্রলোককে আমার জীবনে পাঠিয়েছেন। তার চেয়েও বড় উপহার, আমাকে চমৎকার একটা পরিবারের অংশ করেছেন। স্বামীর পরিবারের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। শ্বশুর-শাশুড়ির সঙ্গে অনেক কিছু ভাগ করে নিতে পারেন এবং ননদের সঙ্গে তানজিমকে নিয়েও হাসি-ঠাট্টা করতে পারেন বলে জানান তিনি। সবকিছুর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখার শেষে তিনি বলেন, আলহামদুলিল্লাহ। এর আগে, ২০২০ সালে প্রথম স্বামী হারুনুর রশীদ অপুর সঙ্গে বিচ্ছেদ হয় শবনম ফারিয়ার। এরপর দীর্ঘ পাঁচ বছর পর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ব্যাংকার তানজিম তৈয়বকে বিয়ে করেন তিনি। তানজিম তৈয়ব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি ব্যাংকে সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। অতীতের তিক্ততা ও কঠিন সময় পেছনে ফেলে তানজিম ও তার পরিবারের সঙ্গে নতুন জীবনে ভালো আছেন বিবাহবার্ষিকীর আবেগঘন বার্তায় সেই অনুভূতিই তুলে ধরেছেন শবনম ফারিয়া।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
September 19, 2026
বিনোদন
দ্বিতীয় বিয়েকে ‘সৌভাগ্য’ বললেন শবনম ফারিয়া
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026