আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলোতে স্থাপিত সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য ইসি সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার স্বাক্ষরসংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে স্থাপিত ভোটকেন্দ্রগুলোর সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য প্রস্তুত করে হার্ডকপি ও সফট কপি (নিকোস ফন্ট) পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন সহায়তা-৩ শাখায় তা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রগুলোতে স্থাপিত সিসি ক্যামেরা অচল থাকলে, তা জরুরি ভিত্তিতে সচল করার উদ্যোগ নিতে বলা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে তাগাদা দিতে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের অনুরোধ করেছে ইসি। ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নির্বাচন পর্যবেক্ষণের প্রস্তুতির অংশ হিসেবে মাঠপর্যায়ের সিসি ক্যামেরার বর্তমান অবস্থা ও অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
September 17, 2026
বিনোদন
স্থানীয় নির্বাচন মাঠ পর্যায়ের সিসি ক্যামেরার তথ্য চাইল ইসি
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026