টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বক্স অফিসে আরও একটি রেকর্ড গড়েছে। মার্ভেল-সনি প্রযোজনার সিনেমাটি ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’-কে পেছনে ফেলে উত্তর আমেরিকার বক্স অফিস ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমা হয়েছে। মুক্তির ৪৭ দিন পর উত্তর আমেরিকায় ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আনুমানিক ৯৩৬.৭৭৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। এর মধ্য দিয়ে সিনেমাটি ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’-এর আয়কে ছাড়িয়ে গেছে। জুলাইয়ের শেষ দিকে মুক্তির পর দীর্ঘ সময় ধরে দর্শক টানছে সিনেমাটি। সর্বশেষ এই মাইলফলকের মাধ্যমে ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘স্টার ওয়ার্স’ সিনেমাটিকে পেছনে ফেলেছে এটি। কয়েক বছর ধরে উত্তর আমেরিকার বক্স অফিসে রেকর্ডটি ছিল ‘দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’-এর দখলে। উত্তর আমেরিকার বক্স অফিসে বর্তমানে শীর্ষ পাঁচ সিনেমার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এরপর রয়েছে ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’৯৩৬.৬ মিলিয়ন ডলার এবং তৃতীয় অবস্থানে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’৮৫৮.৩ মিলিয়ন ডলার। টম হল্যান্ড অভিনীত আগের ‘স্পাইডার-ম্যান’ সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ রয়েছে চতুর্থ অবস্থানে। সিনেমাটির আয় ৮১৪.৮ মিলিয়ন ডলার। পঞ্চম অবস্থানে রয়েছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’, যার আয় ৭৮৫.২ মিলিয়ন ডলার। এদিকে রেকর্ড গড়ার পর ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ টিমকে অভিনন্দন জানিয়েছে লুকাসফিল্ম। ‘স্টার ওয়ার্স’-এর অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে এ অভিনন্দন জানানো হয়। বার্তায় বলা হয়েছে, ‘দূর, বহুদূরের এক গ্যালাক্সি থেকে লুকাসফিল্মের সবাই ডেস্টিন, টম, সনি পিকচার্স, মার্ভেল স্টুডিওস এবং ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর পুরো টিমকে নতুন ঘরোয়া বক্স অফিস রেকর্ড গড়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। উত্তর আমেরিকায় সিনেমাটির পরবর্তী বড় লক্ষ্য ১ বিলিয়ন মার্কিন ডলারের আয়। তবে মুক্তির ৪৭ দিন পেরিয়ে যাওয়ায় আগামী কয়েক সপ্তাহে সিনেমাটির ব্যবসা কেমন হয়, তার ওপর এই মাইলফলক অর্জন নির্ভর করবে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
September 17, 2026
বিনোদন
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026