ছোটপর্দার পরিচিত মুখ আবদুন নূর সজল এখন ব্যস্ত বড়পর্দা ও ওটিটির কাজে। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে অভিনয় করা এই অভিনেতা এবার আরও বেছে বেছে গল্প ও চরিত্রে কাজ করছেন। মুক্তির অপেক্ষায় থাকা ‘ঋতুকামিনী’ সিনেমায় সজলকে দেখা যাবে এক বখাটে যুবকের চরিত্রে। জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন অধরা খান। চরিত্রটির জন্য দীর্ঘদিন প্রস্তুতিও নিয়েছেন সজল। আগামী নভেম্বরের মাঝামাঝি সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সজল বলেন, অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে ‘ঋতুকামিনী’র চরিত্রটি তাঁর জন্য বেশ চ্যালেঞ্জিং। এমন চরিত্রে কাজ করতেই তাঁর ভালো লাগে বলে জানান তিনি। সিনেমাটিতে বিনোদনের পাশাপাশি দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বার্তাও রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা। এদিকে সজলের হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমা। তানবীর হাসানের ‘যাযাবর’ সিনেমায় প্রথমবার আশনা হাবিব ভাবনার সঙ্গে জুটি বাঁধছেন তিনি। থ্রিলার ও অ্যাকশনধর্মী সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এছাড়া ‘দুর্বার’ সিনেমায় অপু বিশ্বাস এবং ‘শাপলা শালুক’-এ শবনম বুবলীর বিপরীতে দেখা যাবে সজলকে। অভিনয়ের পাশাপাশি ডাবিংয়েও ব্যস্ত রয়েছেন তিনি। বর্তমানে ‘সুলতান আবদুল হামিদ’ ধারাবাহিকে তাঁর কণ্ঠ শোনা যাচ্ছে। সব মিলিয়ে অভিনয় ও কণ্ঠ দুই ক্ষেত্রেই নিজের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করছেন সজল।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026