উপস্থাপনা ও মডেলিংয়ের পরিচিত মুখ ইসরাত পায়েলের জীবনে যোগ হলো নতুন অধ্যায়। পরিবার ও কাছের মানুষদের সম্মতিতে ব্যবসায়ী আল-আমিন চৌধুরীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে সুখবরটি জানান পায়েল। ছবিতে লাল জমকালো শাড়িতে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেছে তাকে। বিয়ের খবর জানিয়ে পায়েল লিখেছেন, “আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরী-র সাথে আমার বিয়ে হয়েছে। এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসাথে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসাথে টিকে থাকতে পারি। তবে, বিয়ের সময় নিয়ে কৌতূহলেরও অবসান ঘটিয়েছেন পায়েল। নিজের পোস্টের মন্তব্যের ঘরে তিনি লেখেন, “বিয়ে বেশ কয়েক দিন আগেই হয়েছে! তাই কয়দিন টিকবে এই প্রশ্ন প্রযোজ্য নয়। আল্লাহ যদি চায় সারাজীবন টিকে যাবে আর না চাইলে এখনই সব শেষ। দোয়া করবেন আমাদের জন্য। পায়েলের স্বামী আল-আমিন চৌধুরী একজন ব্যবসায়ী। যুক্তরাজ্যে বেশ কয়েকটি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই দেশের ছোট পর্দা ও বড় বড় আয়োজনের উপস্থাপনায় নিয়মিত দেখা গেছে ইসরাত পায়েলকে। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্যের পর নতুন করে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান উপস্থাপনা করে দর্শকের নজর কাড়েন পায়েল। এরপর দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের উপস্থাপনায়ও সরব উপস্থিতি ছিল তার। ক্যারিয়ারে নানা আয়োজন ও মঞ্চে আলো ছড়ানো এই উপস্থাপকের ব্যক্তিজীবনের নতুন অধ্যায় এবার শুরু হলো দাম্পত্যের পথচলায়। আর সেই পথ যেন দীর্ঘ ও সুন্দর হয় সামাজিক মাধ্যমে নিজের কথাতেই সেই শুভকামনাই চেয়েছেন ইসরাত পায়েল।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026