বুধবার ০৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে দুস্থ-অসহায়দের মধ্যে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পদ্মার খাঁড়িতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন এমপি বুলবুল চাঁপাইনবাবগঞ্জে ১৬৪টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা: থাকবে আইপি ক্যামেরা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯৫ জন দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, ২ চিকিৎসক আক্রান্ত ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি গোমস্তাপুরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৫, ইউএনর গাড়ি ক্ষতিগ্রস্ত হারানো ৩০টি মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল জেলা পুলিশ
Printed on: October 07, 2026
September 11, 2026
বিনোদন
বিনোদন

মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি

Published: September 11, 2026 at 12:58 PM
মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি

মুক্তির এখনও প্রায় তিন মাস বাকি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে বড় মাইলফলক স্পর্শ করেছে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’।

উত্তর আমেরিকার বাজারে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই সিনেমাটির টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৫০ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০০ কোটি টাকা।

বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, বিক্রি হওয়া অগ্রিম টিকিটের ৭০ শতাংশের বেশি প্রিমিয়াম লার্জ-ফরম্যাট বা ‘ইনফিনিটি ভিশন’ স্ক্রিনের জন্য। বড় পর্দা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে সিনেমাটির ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিতে দর্শকদের বড় একটি অংশ এসব বিশেষ স্ক্রিনের টিকিট বেছে নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরের বড়দিনের ছুটির মৌসুমে মুক্তি পাওয়ায় বক্স অফিসে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে পারে ‘ডুমসডে’।

একই সময়ে প্রেক্ষাগৃহে আসছে ফরাসি-কানাডীয় নির্মাতা দ্যনি ভিলনভের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডুন: পার্ট থ্রি’। ফলে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ ছুটির মৌসুমে দুই সিনেমার মধ্যে জমজমাট বক্স অফিস লড়াইয়ের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকেরা।

তাঁদের ধারণা, আইম্যাক্স পর্দায় ‘ডুন: পার্ট থ্রি’ বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অন্যদিকে অন্যান্য প্রিমিয়াম লার্জ-ফরম্যাট প্রেক্ষাগৃহে উল্লেখযোগ্যসংখ্যক পর্দা দখল করতে পারে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’।

এদিকে ডিসেম্বরে ‘ডুমসডে’ মুক্তির আগে দর্শকদের গল্পের পটভূমি বুঝতে সহায়তা করতে ডিজনি প্লাসে ১৫টি গুরুত্বপূর্ণ সিনেমা ও সিরিজের একটি বিশেষ তালিকা প্রকাশ করা হয়েছে। 

পুরোনো কাহিনি নতুন করে মনে করিয়ে দিতে আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে ফিরছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম: এনকোর’। ২০১৯ সালের মূল সিনেমাটির সঙ্গে কিছু অতিরিক্ত দৃশ্য যুক্ত করে বিশেষ এই সংস্করণ তৈরি করা হয়েছে। ‘ডুমসডে’র গল্পের সঙ্গে দর্শকদের সংযোগ আরও দৃঢ় করাই এর অন্যতম উদ্দেশ্য।

এরই মধ্যে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ট্রেলারও ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের পর এটি ডিজনির ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ট্রেলারের রেকর্ড গড়েছে। একই সঙ্গে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি দেখা ট্রেলারের তালিকায় দ্বিতীয় অবস্থানেও জায়গা করে নিয়েছে।