‘মা’ ধারাবাহিকে ঝিলিক চরিত্রে অভিনয় করে দর্শকদের ঘরে ঘরে পরিচিত হয়ে উঠেছিলেন অভিনেত্রী তিথি বসু। এবার অভিনয় নয়, গোমাংস নিয়ে তাঁর করা একটি মন্তব্য ঘিরেই নতুন করে বিতর্কে জড়ালেন তিনি। সম্প্রতি বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর গোমাংস খাওয়া নিয়ে মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তাঁকে নিয়ে নানা ধরনের সমালোচনা ও কটাক্ষও দেখা যায়। এই পরিস্থিতিতে বিশ্বজিৎ চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেন তিথি বসু। তিথির বক্তব্য, একজন মানুষ কী খাবেন, তা তাঁর ব্যক্তিগত বিষয়। তাঁর দাবি, বিনোদন জগতের অনেকেই আড়ালে কিংবা প্রকাশ্যেই গোমাংস খান। এমনকি তাঁর কাজের অভিজ্ঞতা থেকে তিনি কিছু ব্রাহ্মণ শিল্পী-অভিনেতাকেও গোমাংস নিয়ে আলোচনা করতে দেখেছেন বলে জানান। তবে তিথির একটি মন্তব্য নিয়েই সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে। তিনি দাবি করেন, “মুসলিমদের থেকেও হিন্দুরাই বেশি বিফ খায়! এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ তাঁর মন্তব্যের সমালোচনা করেছেন। কেউ কেউ মনে করছেন, এ ধরনের বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। আবার অন্য একটি অংশের মত, মানুষের খাদ্যাভ্যাস ব্যক্তিগত বিষয় এবং কে কী খাবেন, তা নিয়ে অন্যের বিচার করা উচিত নয়। বিশ্বজিৎ চক্রবর্তীর বক্তব্যকে সমর্থন করতে গিয়ে তিথি বসুর এই মন্তব্য এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিনেত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক কতদূর গড়ায়, এখন সেদিকেই নজর নেটিজেনদের।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
September 10, 2026
বিনোদন
মুসলিমদের থেকেও হিন্দুরাই বেশি বিফ খায়! বিস্ফোরক মন্তব্যে বিতর্কে ‘ঝিলিক’ তিথি
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026