সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 07, 2026
September 07, 2026
বিনোদন
বিনোদন

বিচ্ছেদের পর ‘বিগ বস’-এ ইশা, কী পরামর্শ দিলেন সালমান

Published: September 07, 2026 at 11:52 AM
বিচ্ছেদের পর ‘বিগ বস’-এ ইশা, কী পরামর্শ দিলেন সালমান

পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি ও র‍্যাপার বাদশার দাম্পত্যের শুরুটা হয়েছিল চলতি বছরের মার্চের শেষদিকে। তবে বিয়ের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই তাদের সম্পর্কে ভাঙনের খবর সামনে আসে। গত জুলাইয়ে দুজনের দাম্পত্যে অশান্তির গুঞ্জন ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ইশার কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট সেই জল্পনাকে আরও উসকে দেয়। পরে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান দু’জন। এই বিচ্ছেদের অভিজ্ঞতা নিয়েই ‘বিগ বস ২০’-এর ঘরে প্রবেশ করেছেন ইশা। রবিবার গ্র্যান্ড প্রিমিয়ারে সঞ্চালক সালমান খানের সঙ্গে কথোপকথনে ব্যক্তিগত জীবনের কঠিন সময় নিয়ে কথা বলেন তিনি। জানান, বিয়ের কয়েক মাসের মধ্যেই এমন কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, যা তাকে ভেতর থেকে বদলে দিয়েছে। সালমানের সঙ্গে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন ইশা। বিশ্বাসভঙ্গের বিষয়টি যে তাঁকে গভীরভাবে আঘাত করেছে, তার কথায় সেটিই উঠে আসে। অভিনেত্রীর ভাষ্য, তিনি বিয়ে করে সংসার করতে চেয়েছিলেন এবং সম্পর্কটি টিকিয়ে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন। কিন্তু কিছু অভিজ্ঞতা মানুষকে বদলে দেয়।


ইশা বলেন, আমি সত্যিই অনেক চেষ্টা করেছিলাম। কারণ বিয়ে করে সংসার করতে চেয়েছিলাম। কিন্তু কিছু অভিজ্ঞতা মানুষকে বদলে দেয়। আমার মনে হয় কোনও সম্পর্কে যখন আপনার বিশ্বাস ভেঙে যায় তখন একটা সময় আপনি ভাবতে শুরু করেন কোথায় ভুল করলাম? তবে অতীতের সেই পরিস্থিতি নিয়ে আর বিস্তারিত আলোচনা করতে চান না বলেও জানান তিনি। ইশার কথায়, আমি যে পরিস্থিতি পার করে এসেছি তা নিয়ে আর কথা বলতে চাই না। আমি বুঝতেই পারিনি কখন নিজের গল্পেই আমি পার্শ্বচরিত্র হয়ে গিয়েছিলাম। তবে আমার কোনও আপসোস নেই।


বিচ্ছেদের পর নিজের পরিচয় নতুন করে প্রতিষ্ঠা করাই এখন তার অন্যতম লক্ষ্য বলে জানান ইশা। ‘বিগ বস’-এর মঞ্চকে সেই সুযোগ হিসেবেই দেখছেন তিনি। অভিনেত্রী বলেন, আমি বিগ বস-এ এসেছি যাতে নিজের পরিচয় তৈরি করতে পারি। মানুষ যেন আসল ইশাকে চিনতে পারে। আর আমি এই শো জিততে চাই। ইশার এই কঠিন সময়ের কথা শুনে তাঁকে অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন সালমান। তিনি বলেন, সবারই তো ব্রেকআপ হয়। দেখুন, আপনার সামনে কে দাঁড়িয়ে আছে। কেউ যেন আপনাকে কষ্ট দেওয়ার জন্য কৃতিত্ব না পায়। অন্য মানুষটি অনেক আগেই এগিয়ে গিয়েছে।


সালমানের নিজের জীবনেও একাধিকবার প্রেম ও বিচ্ছেদের অভিজ্ঞতা এসেছে। ব্যক্তিগত জীবনে নানা ওঠাপড়ার মধ্যেও তিনি পেশাদারিত্ব ধরে রেখেছেন। সেই অভিজ্ঞতা থেকেই হয়তো ভালোবাসায় আঘাত পাওয়ার পর কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, ইশাকে সেই পথই দেখালেন ‘ভাইজান’।