ভিয়েতনামের না ট্রাং শহরে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ ফাইনাল আসরে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’ খেতাব অর্জন করেছেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা। শনিবার (৫ সেপ্টেম্বর) ৭৩তম মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালেতে সেরার মুকুট মাথায় তোলেন তিনি। মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, ভিয়েতনাম ও ইরিত্রিয়ার প্রতিযোগীদের পেছনে ফেলে সেরা ছয়ে জায়গা করে নেন মোলা এবং চূড়ান্তভাবে বিজয়ী হন। রাজকীয় এই আয়োজনে তাকে মুকুট পরিয়ে দেন বিদায়ী মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন স্পেনের এলিজাবেথ রেনেস আলাবার্ন এবং দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া শেঠি। তবে জোহাইরি মোলার এই জয় কেবল পোশাক, মুকুট কিংবা মঞ্চের উপস্থিতির ওপর নির্ভর করে আসেনি। তার এই জয়ের পথচলা বিউটি উইথ এ পারপাস, অর্থাৎ উদ্দেশ্যমূলক সৌন্দর্য দর্শন এবং প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের ইংরেজি শিক্ষা নিয়ে তার সামাজিক কর্মকার্ণ্ডের সঙ্গে গভীরভাবে যুক্ত। মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়ালমিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল কে এই জোহাইরি মোলা? মোলা একাধারে শিক্ষাবিদ, সামাজিক সংগঠক, যোগাযোগ বিশেষজ্ঞ এবং পেশাদার মডেল। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, তিনি ইউনিভার্সিদাদ ইবেরোআমেরিকানা থেকে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে ডিগ্রি অর্জন করেছেন। তিনি ‘ভয়েসেস অব টুমরোর’ প্রতিষ্ঠাতা ও সভাপতি, যা সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের শিশু ও যুবকদের ইংরেজি শিক্ষা বিস্তারে কাজ করে। তার কাজ কেবল ভাষা শেখানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি ইংরেজিতে সাহিত্য ও সামাজিক বিজ্ঞান পড়ান এবং শিক্ষাকে কাজে লাগিয়ে সমালোচনাধর্মী চিন্তা ও ব্যক্তিগত বিকাশে উৎসাহিত করেন। জোহাইরি মোলার এই জয় ডমিনিকান রিপাবলিকের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি দেশটির ইতিহাসে দ্বিতীয় মিস ওয়ার্ল্ড খেতাব। এর আগে ১৯৮২ সালে প্রথম ডমিনিকান নারী হিসেবে ম্যারিয়াসেলা আলভারেজ এই খেতাব জয় করেছিলেন।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
September 06, 2026
বিনোদন
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026