রবিবার ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 06, 2026
September 06, 2026
বিনোদন
বিনোদন

প্রকাশ্যে এসেছে ইয়াশ ও তটিনীর ‘কাবিননামা’

Published: September 06, 2026 at 11:38 AM
প্রকাশ্যে এসেছে ইয়াশ ও তটিনীর ‘কাবিননামা’

বাংলা নাটকের জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। একসঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তারা। পর্দায় তাদের রসায়ন নিয়ে যেমন আগ্রহ রয়েছে, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও একসময় কম আলোচনা হয়নি। এবার দীর্ঘ বিরতির পর নতুন নাটক ‘কাবিননামা’ নিয়ে আবারও একসঙ্গে ফিরেছেন এই দুই তারকা।


ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘কাবিননামা’। নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। ইয়াশ ও তটিনীর পাশাপাশি এতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, এস এইচ মামুন, কামরুন নাহার রুমা, মুহিত তমালসহ আরও অনেকে। নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। মুক্তির মাত্র এক দিনের ব্যবধানে ‘কাবিননামা’র ভিউ ছাড়িয়েছে ২৫ লাখ। একই সঙ্গে নাটকটির কমেন্ট বক্সেও জমেছে দর্শকদের বিপুল প্রতিক্রিয়া। দুই হাজারের বেশি মন্তব্যে অধিকাংশ দর্শকই প্রশংসা করেছেন ইয়াশ-তটিনী জুটির অভিনয় ও রসায়নের। এর আগে ইয়াশ ও তটিনীকে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছিল। তবে দুজনই বিভিন্ন সময়ে এসব গুঞ্জনকে গুরুত্ব না দিয়ে নিজেদের সম্পর্ককে পেশাদার ও বন্ধুত্বের বলেই উল্লেখ করেছেন।


ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী

মাঝে বেশ কিছুদিন একসঙ্গে নাটকে দেখা যায়নি তাদের। ফলে জনপ্রিয় এই জুটিকে আবারও পর্দায় দেখতে মুখিয়ে ছিলেন দর্শকরা। ‘কাবিননামা’ যেন সেই অপেক্ষারই উত্তর হয়ে এসেছে। নাটকটির সাফল্য থেকে স্পষ্ট, ইয়াশ-তটিনী জুটির প্রতি দর্শকের আগ্রহ এখনো অটুট। দীর্ঘ বিরতির পর তাদের নতুন কাজ ঘিরে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, তা প্রমাণ করছে পর্দায় এই জুটির রসায়ন এখনো দর্শকের কাছে সমানভাবে জনপ্রিয়।