অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশে ফিরেছে। তবে ছুটি কাটাতে অস্ট্রেলিয়াতেই থেকে গেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। পরিবারকে সঙ্গে নিয়ে সেখানে অবসর সময় উপভোগ করছেন তিনি। ছুটির এই সময়ে তাসকিন দেখা করেছেন বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও। নিউ সাউথ ওয়েলসে কোচিংয়ের সঙ্গে যুক্ত হাথুরুসিংহের সঙ্গে তোলা একটি ছবি শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তাসকিন। এর একদিন পর শনিবার আরও একটি ছবি পোস্ট করেন বাংলাদেশি এই পেসার। এবার ছবিতে তার সঙ্গে দেখা যায় বাংলাদেশের জনপ্রিয় সাবেক চিত্রনায়িকা শাবনূরকে।বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারের সঙ্গে বসবাস করছেন শাবনূর। তাসকিন ও তার পরিবারকে নিজের ভাইয়ের বাসায় আমন্ত্রণ জানিয়ে আপ্যায়ন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরের সঙ্গে ছবি প্রকাশ করে তাসকিন জানান, তাদের সন্ধ্যাটি বেশ আনন্দে কেটেছে। বিশেষ করে বারবিকিউ আয়োজনও ছিল উপভোগ্য। শাবনূর ও তার পরিবারের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন টাইগার পেসার।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
September 05, 2026
বিনোদন
অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ তাসকিন
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026