বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 02, 2026
বিনোদন
বিনোদন

বলিউডে অক্ষয়ের নায়িকা হচ্ছেন রুক্মিণী!

Published: September 02, 2026 at 12:15 PM
বলিউডে অক্ষয়ের নায়িকা হচ্ছেন রুক্মিণী!

বাংলা সিনেমায় বেশ কিছুদিন ধরে নিয়মিত দেখা যাচ্ছে না রুক্মিণী মৈত্রকে। এবার বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনা তৈরি হয়েছে এই অভিনেত্রীর। অক্ষয়ের আসন্ন সিনেমা ‘সামুক’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রুক্মিণীকে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। সায়েন্স ফিকশন, অ্যাকশন ও সারভাইভাল ঘরানার মিশেলে নির্মিত হচ্ছে ‘সামুক’। সিনেমাটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। এরই মধ্যে ছবির কাস্টিং নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রুক্মিণীর নাম ঘিরে।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নির্মাতাদের পছন্দের তালিকায় রয়েছেন রুক্মিণী। ছবিতে তার চরিত্রটিও গুরুত্বপূর্ণ বলে জানা গেছে। তবে এখনো অভিনেত্রীর সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি। প্রাথমিক পর্যায়ে নির্মাতাদের সঙ্গে তার কথাবার্তা চলছে বলে খবর।


ছবির কাস্টিং নিয়ে ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, চরিত্রটির জন্য এমন একজন অভিনেত্রীকে প্রয়োজন, যার পর্দায় আলাদা ব্যক্তিত্ব ও উপস্থিতি থাকবে। সেই বিবেচনায় রুক্মিণী মৈত্রের নাম এসেছে। অক্ষয় কুমারের বিপরীতে রুক্মিণীকে দেখা যাবে কি না, তা অবশ্য এখনো নিশ্চিত নয়। চুক্তি চূড়ান্ত হওয়ার পরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যাবে। বাংলা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও পরিচিতি রয়েছে রুক্মিণীর। এর আগে কয়েকটি জনপ্রিয় বাংলা সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। এবার সত্যিই যদি ‘সামুক’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হয়, তাহলে এটি হতে পারে তার ক্যারিয়ারের নতুন অধ্যায়।