বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 01, 2026
বিনোদন
বিনোদন

ব্যাটমোবাইলে স্কারলেটের স্টান্ট ডাবল, ‘দ্য ব্যাটম্যান ২’ নিয়ে নতুন জল্পনা

Published: September 01, 2026 at 11:36 AM
ব্যাটমোবাইলে স্কারলেটের স্টান্ট ডাবল, ‘দ্য ব্যাটম্যান ২’ নিয়ে নতুন জল্পনা

স্কটল্যান্ডের গ্লাসগোতে চলছে ‘দ্য ব্যাটম্যান : পার্ট টু’ সিনেমার শুটিং। আর সেখানকার শুটিং সেট থেকে ফাঁস হওয়া একটি ভিডিও ও কয়েকটি ছবি ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। কারণ ভিডিওতে ব্যাটম্যানের বিখ্যাত গাড়ি ব্যাটমোবাইলের যাত্রী আসনে দেখা গেছে হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের স্টান্ট ডাবলকে। সম্প্রতি গ্লাসগোর রাস্তায় ব্যাটমোবাইল নিয়ে একটি উচ্চগতির ধাওয়া দৃশ্যের শুটিং করা হয়। সেই দৃশ্যের ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়- ব্যাটমোবাইলের প্যাসেঞ্জার সিটে বসে আছেন স্কারলেট জোহানসনের স্টান্ট ডাবল। সাধারণত দুই আসনের এই গাড়িতে ব্যাটম্যান ছাড়া অন্য কাউকে দেখা যায় না। তবে গুরুত্বপূর্ণ কোনো চরিত্রের উপস্থিতির ক্ষেত্রে পাশের আসনটি ব্যবহার করা হয়ে থাকে। এ দৃশ্য প্রকাশ্যে আসার পরই প্রশ্ন উঠেছে, তাহলে কি ‘দ্য ব্যাটম্যান : পার্ট টু’-তে বড় কোনো চরিত্রে দেখা যাবে স্কারলেট জোহানসনকে? 


এখন পর্যন্ত সিনেমা কর্তৃপক্ষ বা স্কারলেট জোহানসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে গুঞ্জন রয়েছে, গথামের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হার্ভি ডেন্টের স্ত্রী ‘গ্লিন্ডা ডেন্ট’ চরিত্রে দেখা যেতে পারে তাকে। শুটিং সেটে তার স্টান্ট ডাবলের উপস্থিতি সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। রবার্ট প্যাটিনসন অভিনীত ‘দ্য ব্যাটম্যান’-এর এই সিক্যুয়েল পরিচালনা করছেন ম্যাট রিভস। সিনেমাটি ২০২৮ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।