বিশ্বজুড়ে কোটি ভক্তের প্রিয় কণ্ঠ তিনি। কনসার্টের মঞ্চে যেমন সুরে সুরে মুগ্ধতা ছড়ান, তেমনি বিপদে মানুষের পাশে দাঁড়াতেও পিছপা হন না। জনপ্রিয় দক্ষিণ কোরীয় ব্যান্ড ‘স্ট্রেই কিডস’-এর তারকা গায়ক লি নো এবার নেপালের ভয়াবহ বন্যায় সর্বস্ব হারানো দুর্গত মানুষের জন্য বাড়ালেন মানবিকতার হাত। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালের দুর্গত পরিবার ও শিশুদের সহায়তায় আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন’-এর মাধ্যমে ১০ কোটি দক্ষিণ কোরিয়ান ওন (বাংলাদেশি টাকায় ৯০ লাখ) অনুদান দিয়েছেন লি নো। তার এজেন্সি জেওয়াইপি এন্টারটেইনমেন্ট এই তথ্য নিশ্চিত করেছে। এক বার্তায় এই কে-পপ তারকা জানান, তার এই ক্ষুদ্র প্রয়াস কঠিন সময়ে দুর্গতদের কিছুটা হলেও মানসিক শক্তি জোগাবে। এই অর্থ মূলত দুর্গতদের জরুরি খাবার, নিরাপদ পানি, স্যানিটেশন ও অস্থায়ী আশ্রয় তৈরিতে ব্যয় হবে। দাতব্য কাজে লি নো-র যুক্ত থাকা নতুন কিছু নয়। ২০১৪ সাল থেকে নিয়মিত শিশুদের সহায়তার পাশাপাশি বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলা, চিকিৎসাসেবা ও প্রাণী কল্যাণেও তিনি একাধিকবার বড় অঙ্কের অনুদান দিয়েছেন। বর্তমানে বিশ্বভ্রমণ ও সংগীতচর্চায় দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি তার দল ‘স্ট্রেই কিডস’-এর নতুন অ্যালবাম বিলবোর্ড ২০০ তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। তবে সুরের মূর্ছনায় বিশ্ব মাতানোর মাঝেও আর্তমানবতার সেবায় এগিয়ে এসে নতুন করে ভক্তদের হৃদয় জয় করলেন এই তরুণ তারকা।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
August 31, 2026
বিনোদন
নেপালের বন্যা দুর্গতদের জন্য কোটি টাকা অনুদান দিলেন কে-পপ তারকা লি নো
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026