বলিউড অভিনেতা সাইফ আলি খানের বান্দ্রার বাড়িতে জোরপূর্বক প্রবেশ এবং তাকে আক্রমণ করার অভিযোগে অভিযুক্ত বাংলাদেশি শরিফুল ইসলাম শুক্রবার দায়রা আদালতে দোষ স্বীকার করে দণ্ডাদেশে নমনীয়তা চেয়ে আবেদন করেছেন। শনিবার টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছেন। ৩১ বছর বয়সী শরিফুল ইসলামের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি বা মৃত্যু বা গুরুতর আঘাতের চেষ্টাসহ দস্যুতার কঠোর অভিযোগ গঠনের কয়েকদিন পর এই আবেদনটি করা হলো। গত ১৪ আগস্ট শরিফুলের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ ও অবস্থানের জন্য ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট (এন্ট্রি ইনটু ইন্ডিয়া) আইনের অধীনেও অভিযোগ গঠন করা হয়। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। আগামী ১১ সেপ্টেম্বর মামলাটির শুনানি হবে। দোষ স্বীকার করায় বিচারের অধিকার হারাবেন সাইফ হামলা মামলার অভিযুক্ত। রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর রাতে শরিফুল ইসলাম বান্দ্রা পশ্চিমের একটি হোটেলে চাকরি নেওয়ার আগে বান্দ্রা ও খার এলাকা জরিপ করে। পরবর্তীতে হোটেল মালিকের সাথে বিবাদের পর সে চাকরিটি ছেড়ে দেয়। ২০২৫ সালের ১৬ জানুয়ারি, সে বান্দ্রা থেকে খার এবং তারপর সৎগুরু শরণে হেঁটে যায়। সেখানে সে সাইফ আলি খানের বাড়িতে ডাকাতির চেষ্টা করে এবং অভিনেতার ওপর হামলা চালায়। ২০২৫ সালের ১৯ জানুয়ারি শরিফুলকে গ্রেপ্তার করা হয়।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
August 29, 2026
বিনোদন
সাইফ আলি খানের ওপর হামলার কথা স্বীকার বাংলাদেশি শরিফুলের
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026