বাংলা গানের শ্রোতাদের জন্য নতুন মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী রেহান রাসুল ও অস্ট্রেলিয়াপ্রবাসী কণ্ঠশিল্পী রাপ্তি সারওয়াত। ‘দূরত্ব’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন রেহান রাসুল। সংগীতায়োজন করেছেন তাসনুভ নাওয়াল। স্বতন্ত্র গায়কী, নিজস্ব সুর ও কথার জন্য এরই মধ্যে সংগীতাঙ্গনে পরিচিত রেহান রাসুল। ২০১৮ সালে ‘বাজে স্বভাব’ গানটি দিয়ে শ্রোতাদের নজর কাড়েন তিনি। এরপর একে একে প্রকাশ করেছেন ‘রূপকথা’, ‘অচেনা শহর’, ‘অন্যরকম খুন’, ‘হাই’সহ বেশ কয়েকটি মৌলিক গান। চলচ্চিত্রের গানেও নিজের স্বতন্ত্র গায়কীর পরিচয় দিয়েছেন রেহান। আলোচিত চলচ্চিত্র ‘তুফান’র ‘আসবে আমার দিন’ গানটি তার কণ্ঠে জনপ্রিয়তা পায়। শাকিব খানের লিপসিঙ্কে গানটি পর্দায় উঠে আসে। এ বছর তার গাওয়া ‘মায়াপাখি’ নাটকের ‘মায়াপাখি’ গানটিও শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে রাপ্তি সারওয়াত পেশায় একজন চিকিৎসক। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সাধারণ চিকিৎসক হিসেবে কর্মরত তিনি। রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্সের ফেলোও রাপ্তি। তবে পেশার পাশাপাশি সংগীতের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের। শিশুশিল্পী হিসেবে বাংলাদেশ বেতারে নজরুলসংগীত, দেশাত্মবোধক গান ও পল্লীগীতির শিল্পী হিসেবে তালিকাভুক্ত ছিলেন রাপ্তি। পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনেও নজরুলসংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।সংগীতে তার শিক্ষকদের মধ্যে বিশেষভাবে স্মরণ করেন একুশে পদকপ্রাপ্ত প্রয়াত সুধীন দাসকে। নজরুলসংগীতের শুদ্ধ বাণী ও সুর সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্মরণীয় এই শিল্পীর প্রতিষ্ঠিত সংগীত প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’য়ও দীর্ঘদিন সংগীতচর্চা করেছেন রাপ্তি। শৈশব ও কৈশোরের সেই প্রাতিষ্ঠানিক সংগীতশিক্ষাই তার গায়কীর ভিত তৈরি করে। দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ায় গিয়ে আবার নিয়মিত সংগীতচর্চায় ফেরেন রাপ্তি। বর্তমানে দেশটির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলেও নিয়মিত গান প্রকাশ করছেন তিনি। রাপ্তির কণ্ঠে ‘বিমূর্ত এই রাতি আমার’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ও ‘একা আছি তো কী হয়েছে’সহ বেশ কয়েকটি গান প্রকাশিত হয়েছে। তবে ‘দূরত্ব’ হতে যাচ্ছে তার প্রথম মৌলিক গান। ফলে গানটি তার সংগীতজীবনে নতুন একটি অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। ‘দূরত্ব’র মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন রেহান রাসুল ও রাপ্তি সারওয়াত। দুই শিল্পীর ভিন্ন ঘরানার কণ্ঠ ও গায়কীর মেলবন্ধন গানটির অন্যতম আকর্ষণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গানটি প্রসঙ্গে রেহান রাসুল বলেন, ‘দূরত্ব গানের লিরিকটা আমার কাছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বাংলা গান ও সুরের একটা কথোপকথন। রেহান রাসুলের প্রতিষ্ঠিত সংগীত পরিচয় এবং রাপ্তি সারওয়াতের দীর্ঘদিনের সংগীতচর্চা-দুই শিল্পীর এই মেলবন্ধনেই তৈরি হয়েছে ‘দূরত্ব’। গানটি আগামী মাসের শুরুতে রাপ্তি সারওয়াতের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘রাপ্তি সারওয়াত’-এ প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026