শুক্রবার ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 21, 2026
August 21, 2026
বিনোদন
বিনোদন

‘আপনি আমার প্রথম ক্রাশ’, অমিতাভের জবাব

Published: August 21, 2026 at 10:37 AM
‘আপনি আমার প্রথম ক্রাশ’, অমিতাভের জবাব

জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম আসরের মঞ্চে তৈরি হলো এক দারুণ আবেগঘন ও হাস্যরসাত্মক মুহূর্ত। সম্প্রতি অনুষ্ঠানটির বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ভারতের খ্যাতিমান গায়িকা সুনিধি চৌহান এবং বিশিষ্ট গীতিকার ও প্রসূন জোশী। 


প্রচারের উদ্দেশ্যে  ইনস্টাগ্রামে শেয়ার করা একটি প্রমোতে দেখা যায়, মঞ্চে উপস্থিত হয়েই বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের প্রতি নিজের সুপ্ত ভালোবাসার কথা অকপটে স্বীকার করে নেন সুনিধি। বিগ বি-র সামনে দাঁড়িয়ে নিজের অনুভূতির প্রকাশ ঘটাতে গিয়ে গায়িকা কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন, যা পরবর্তীতে দারুণ এক মিষ্টি মুহূর্তে রূপ নেয়।


অনুষ্ঠানের চলাকালে অমিতাভ বচ্চনের উদ্দেশে সুনিধি চৌহান বলেন, আমরা আপনাকে অসংখ্য ভিন্ন ভিন্ন চরিত্রে ও রূপে দেখেছি। আমার কাছে আপনি ঠিক সান্তা ক্লজের মতো। আপনিই ছিলেন আমার জীবনের প্রথম ক্রাশ। সুনিধির এই অনাবিষ্কৃত ভালোবাসার কথা শুনে অমিতাভ বচ্চনও নিজের স্বভাবসুলভ রসিকতায় মেতে ওঠেন। ৮৩ বছর বয়সী এই মেগাস্টার মৃদু হেসে পাল্টা জবাবে বলেন, আমার প্রতি যে আপনার ক্রাশ ছিল, সেটা আপনি এখন বলছেন, তখন তো বলেননি! অমিতাভের এই চটজলদি এবং রসাত্মক উত্তর শুনে উপস্থিত দর্শকরা হেসে ওঠেন এবং গায়িকা সুনিধি চৌহানও লজ্জায় লাল হয়ে যান।


উপস্থাপক ও গায়িকার এই মনোরম কথোপকথনের পরপরই প্রমোতে দেখা যায়, সুনিধি চৌহান অমিতাভের ২০০৬ সালের হিট চলচ্চিত্র ‘ডন’-এর জনপ্রিয় গান ‘ইয়ে মেরা দিল’ পরিবেশন করছেন। উল্লেখ্য, এটি মূলত ১৯৭৮ সালের কালজয়ী ‘ডন’ চলচ্চিত্রের বিখ্যাত গান, যেখানে অমিতাভ বচ্চন মূল নামভূমিকায় অভিনয় করে সিনেপ্রেমীদের মন জয় করেছিলেন। প্রিয় তারকার সামনে দাঁড়িয়ে তারই সিনেমার কালজয়ী গান গেয়ে শোনানোর মুহূর্তটি উপস্থিত দর্শকদের কাছে বেশ উপভোগ্য হয়ে ওঠে।


দর্শকদের প্রিয় এই শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ এবং অমিতাভ বচ্চন যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন। কয়েক প্রজন্ম ধরে সব বয়সের মানুষ সমান উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অনুষ্ঠানটি উপভোগ করে আসছেন। বয়সের তোয়াক্কা না করে ৮৩ বছর বয়সেও এই মেগাস্টার নিজেকে প্রতিনিয়ত কাজের পেছনে উজাড় করে দিচ্ছেন। সম্প্রতি নিজের ব্লগে অমিতাভ প্রকাশ করেছেন যে, অনুষ্ঠানটির চিত্রগ্রহণের জন্য তাকে টানা ২৪ ঘণ্টা কাজ করতে হয়েছে। তিনি লেখেন, সময় থাকতে সময়কে হাতের মুঠোয় আনা গেল। গতকাল সকাল ৭টায় যে কাজ শুরু করেছিলাম, তা আজ সকাল ৭টায় শেষ হলো। তবে এই পর্বটি নির্দিষ্ট সময়ে উপস্থাপনের গুরুত্ব ছিল অনেক, তাই শেষ পর্যন্ত কাজটি সম্পূর্ণ করা সম্ভব হয়েছে।