নতুন সিনেমার অপেক্ষায় যখন ঢাকার প্রেক্ষাগৃহগুলো অনেকটাই নিস্তরঙ্গ, তখন পুরোনো দিনের জনপ্রিয় বাংলা সিনেমা নিয়ে দর্শকদের কাছে ফিরছে মধুমিতা প্রেক্ষাগ্রহ। ঢাকা শহরের ৪১৬ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী এই প্রেক্ষাগৃহে বসছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা ৪১৬’, যেখানে একসঙ্গে দেখা যাবে ১৩টি বাংলা সিনেমা। মতিঝিলের মধুমিতা সিনেমা হলে আগামী ২২ আগস্ট থেকে শুরু হবে এ উৎসব। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে বুধবার ১৯ আগস্ট এক সংবাদ সম্মেলনে আয়োজিত উৎসব সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সেখানে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। সাত দিনের এই আয়োজনে দর্শকের সামনে আসবে বাংলা চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় কিছু সিনেমা। ২২ আগস্ট সন্ধ্যা ৬টায় ‘মুখ ও মুখোশ’ প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের পর্দা উঠবে। ২৩ আগস্ট বেলা ৩টায় দেখা যাবে ‘নবাব সিরাজউদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’। ২৪ আগস্ট বেলা ৩টায় ‘জীবন থেকে নেয়া’ এবং সন্ধ্যা ৬টায় ‘নান্টু ঘটক’ প্রদর্শিত হবে। এরপর ২৫ আগস্ট বেলা ৩টায় ‘অশিক্ষিত’ ও সন্ধ্যা ৬টায় ‘রংবাজ’ দেখানো হবে। ২৬ আগস্ট থাকছে বেলা ৩টায় ‘সবুজ সাথী’ এবং সন্ধ্যা ৬টায় ‘নাচের পুতুল’। উৎসবের ষষ্ঠ দিনে ২৭ আগস্ট বেলা ৩টায় ‘দূরদেশ’ এবং সন্ধ্যা ৬টায় ‘দহন’ প্রদর্শিত হবে। ২৮ আগস্ট সমাপনী দিনে বেলা ৩টায় ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় ‘বধূ বিদায়’ দেখানো হবে।তবে, উৎসবের শেষ দিন শুধু সিনেমা দেখেই শেষ হবে না আয়োজন। চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখা শিল্পী, পরিচালক, লেখক, সংগীতশিল্পী, সংগীত পরিচালক, গীতিকার ও চিত্রগ্রাহকসহ ৫৮ জনকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। আয়োজনটি বাস্তবায়নে একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলি। সদস্য হিসেবে রয়েছেন অভিনেত্রী দিলারা জামান, প্রযোজক আবদুল আজিজ, অভিনেতা শিবা সানু ও সাংবাদিক আহমেদ তেপান্তর। ঢাকার ব্যস্ত নগরজীবনের মাঝখানে এই আয়োজন যেন পুরোনো সিনেমার সঙ্গে দর্শকের আবারো দেখা হওয়ার একটি সুযোগ তৈরি করছে। নতুন ছবির অপেক্ষায় থাকা বড় পর্দায় কয়েক দিনের জন্য ফিরে আসবে পরিচিত সব গল্প, চরিত্র আর গান যে নস্টালজিয়াই হয়তো মধুমিতার হলভর্তি দর্শকের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠতে পারে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
August 20, 2026
বিনোদন
মধুমিতা প্রেক্ষাগৃহে চলচ্চিত্র উৎসব দেখানো হবে ১৩ সিনেমা
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026