শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 11, 2026
August 13, 2026
বিনোদন
বিনোদন

এবারও রাফীর শুরুটা সিয়ামকে দিয়ে

Published: August 13, 2026 at 10:02 AM
এবারও রাফীর শুরুটা সিয়ামকে দিয়ে

রায়হান রাফী ও ‘আন্ধার’-এ সিয়াম আহমেদ ২০১৮ সালে ‘পোড়ামন ২’ দিয়ে অভিষেক হয় নির্মাতা রায়হান রাফীর। সুপারহিট সিনেমাটি দিয়ে অভিষেক হয় অভিনেতা সিয়াম আহমেদেরও। এরপর দুজনেই নিজেদের পোক্ত অবস্থান গড়ে নিয়েছেন। একসঙ্গেও করেছেন আলোচিত সিনেমা। আট বছর পর নতুন এক স্বপ্ন পূরণ করলেন রাফী। আর এবারও তার সঙ্গী সিয়াম। নতুন সিনেমা ‘আন্ধার’ দিয়েই তাদের এ অভিনব যাত্রা। রাফী বলেন, “আমি সবসময় চেষ্টা করি, আমার ছবির নায়কদের আলাদা আলাদা মানুষ হিসেবে দাঁড় করাতে। ‘পোড়ামন ২’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘তাণ্ডব’একটার নায়কের সঙ্গে আরেকটার কোনো মিল পাবেন না। কিন্তু এতদিনেও একেবারে ক্লাসিক হিরোয়িক চরিত্র নিয়ে কাজ করা হয়নি। ‘আন্ধার’ আমাকে সেই সুযোগ দিয়েছে। ‘আন্ধার’-এ সিয়াম যে চরিত্রটি করেছেন, তেমন চরিত্র দেশের চলচ্চিত্র ‘ভীষণ দরকার’ বলে মনে করেন রাফী। তার ভাষ্য, “বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একজন নায়ক যে শার্লক হোমস বা ব্যাটম্যানের মতো অশুভ শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যে মানুষের পাশে দাঁড়ায় শুধু এই কারণে যে, মানুষটা বিপদে। এর পেছনে তার কোনো ব্যক্তিগত লাভ নেই, কোনও প্রতিশোধ নেই। এই ধরনের চরিত্র আমাদের গল্পে খুব একটা দেখা যায় না। ‘আন্ধার’ করতে গিয়ে মনে হয়েছে, আমাদের এমন নায়ক খুব দরকার। আর সেই চরিত্রের খোঁজ করতে গিয়েই আমরা পেয়েছি সিয়াম আহমেদকে।


সিয়ামের এই ছবি প্রকাশ করেছেন রাফী

রাফী জানান, দেলোয়ার চরিত্রটির জন্য অনেককেই ভেবেছেন, কিন্তু শেষমেশ সিয়ামকেই মনে হয়েছে উপযুক্ত। নির্মাতা তার ফেসবুক বার্তায় লেখেন, ‘আমার বিশ্বাস, সিয়াম তার সবটুকু দিয়ে ডিটেকটিভ দেলোয়ারকে জীবন্ত করে তুলেছে। শুটিংয়ের আগে এই চরিত্রে অনেককেই ভেবেছি। কিন্তু শুটিং শেষ হওয়ার পর মনে হয়েছে দেলোয়ার মানেই সিয়াম। এখন এই চরিত্রে অন্য কাউকে কল্পনাই করতে পারি না। ব্যান্ড তারকা সাইদুস সালেহীন খালেদ সুমন (বেজবাবা সুমন) ও শাকিব চৌধুরীর গল্পে নির্মিত হয়েছে ‘আন্ধার’। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আফসানা মিমির মতো তারকারা। এ বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তির কথা শোনা যাচ্ছে।