বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 10, 2026
বিনোদন
বিনোদন

নুসরাত ফারিয়া এবার ‘লাপাত্তা’, শুরু হলো নতুন ওয়েব ফিল্মের শুটিং

Published: August 10, 2026 at 10:17 AM
নুসরাত ফারিয়া এবার ‘লাপাত্তা’, শুরু হলো নতুন ওয়েব ফিল্মের শুটিং

বিরতির পর আবারও ওটিটি কনটেন্টে ফিরছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মেহেদী হাসান হৃদয় পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’য় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। কমেডি ও থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়েছে রাজধানী ঢাকায়। শুটিংয়ের প্রথম দিনেই অংশ নেন নুসরাত ফারিয়া। তাঁর সঙ্গে ছিলেন নাসির উদ্দিন খান। পরিচালক জানিয়েছেন, ঢাকার বিভিন্ন লোকেশনে টানা প্রায় ১০ দিন শুটিং চলবে। ‘লাপাত্তা’য় নুসরাত ফারিয়ার সঙ্গে আরও অভিনয় করবেন শাহরিয়ার নাজিম জয়। পরিকল্পনা অনুযায়ী, আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘লাপাত্তা’ মূলত থ্রিলারধর্মী গল্প। এর সঙ্গে কমেডির আবহও থাকবে। ভিন্নধর্মী গল্প ও আয়োজনে দর্শকদের জন্য নতুন ধরনের একটি ওয়েব ফিল্ম নির্মাণের চেষ্টা করছেন তিনি।


এর আগেও ওটিটিতে কাজ করেছেন নুসরাত ফারিয়া। তাঁর প্রথম ওয়েব ফিল্ম ছিল শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’, যা ২০২১ সালে মুক্তি পায়। ২০২৩ সালে ওটিটিতে মুক্তি পায় তাঁর অভিনীত ‘পাতালঘর’। যদিও এটি শুরুতে বড় পর্দার সিনেমা হিসেবে নির্মিত হয়েছিল, পরে পরিকল্পনা পরিবর্তন করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়। নুসরাত ফারিয়ার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন থ্রি’, যা গত বছর প্রেক্ষাগৃহে আসে। অন্যদিকে, গত কোরবানির ঈদে প্রকাশিত নুসরাত ফারিয়ার গাওয়া গান ‘লোকে বলে’ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির এবং কথা লিখেছেন বাঁধন।