শুক্রবার ০৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 07, 2026
August 07, 2026
বিনোদন
বিনোদন

ওটিটিতে শুভ-মিমের ‘মালিক’

Published: August 07, 2026 at 12:33 PM
ওটিটিতে শুভ-মিমের ‘মালিক’

প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’। গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১২টা থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। মায়ের সম্মান ও অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মালিক’।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তার বিপরীতে রয়েছেন বিদ্যা সিনহা মিম। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডিপজল, মিশা সওদাগর, শিপন মিত্র, এলিনা শাম্মী, ডন, কাজী হায়াৎ ও এ জে রানা।

ডিভাইন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক মোয়াজ্জেম হোসেন শাওন। নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেছেন সানজিদ আফফান। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান।

প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে না পারা দর্শক কিংবা যারা আবারও ‘মালিক’ উপভোগ করতে চান, তারা এখন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ সিনেমাটি দেখতে পারবেন।