বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 04, 2026
বিনোদন
বিনোদন

‘কথা দিলাম’, নতুন প্রতিশ্রুতি দেবের

Published: August 04, 2026 at 11:48 AM
‘কথা দিলাম’, নতুন প্রতিশ্রুতি দেবের

এক বছর আগে মুক্তি পাওয়া ‘ধুমকেতু’ ছবির ট্রেলার লঞ্চের স্মৃতি ফিরিয়ে আনলেন টলিউড সুপারস্টার দেব। শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নতুন প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে দেব লেখেন, ‘ধুমকেতু’র ট্রেলার লঞ্চ শুধু একটি অনুষ্ঠান ছিল না, এটি বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম বড় আয়োজন। সেই বিশেষ মুহূর্তকে সফল করে তোলার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

দীর্ঘদিন মুক্তি আটকে থাকার পর ‘ধুমকেতু’ মুক্তি পাওয়ায় ভক্তদের উচ্ছ্বাসের কথাও স্মরণ করেন এই অভিনেতা। একই সঙ্গে ‘DeSu’ জুটির প্রতি দর্শকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন,‘এভাবেই ভালোবাসা আর বিশ্বাস নিয়ে পাশে থাকুন। আপনাদের এই আস্থা আমরা কখনও ভাঙতে দেব না। কথা দিলাম, আপনাদের নিরাশ করব না।’

দেবের এই বার্তাকে ঘিরে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। কারণ, ‘ধুমকেতু’র পর আবারও বড় পর্দায় জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী।

আগেই ঘোষণা দেওয়া হয়েছে, ‘DeSu 7’-এ একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় এই জুটিকে। ছবিটি পরিচালনাও করছেন দেব। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য।

ইতোমধ্যে প্রকাশিত পোস্টারে ধ্বংসস্তূপের পটভূমিতে রাইফেল কাঁধে দেব এবং রক্তমাখা পোশাকে শুভশ্রীকে দেখা গেছে। আসন্ন দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি ঘিরে দর্শকদের প্রত্যাশাও তুঙ্গে।