শনিবার ০১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 01, 2026
August 01, 2026
বিনোদন
বিনোদন

গুরুতর আহত রাশমিকা সম্পূর্ণ বিশ্রামে

Published: August 01, 2026 at 11:52 AM
গুরুতর আহত রাশমিকা সম্পূর্ণ বিশ্রামে

চলতি বছরেই বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এরই মধ্যে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘ককটেল ২’। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও সব মিলিয়ে বেশ ব্যস্ত সময়ই পার করছিলেন এই অভিনেত্রী। তবে এর মাঝেই শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন রাশমিকা।

জানা গেছে, ‘রাণাবলী’ ও ‘মাইসা’—দুই সিনেমার শুটিং করতে গিয়ে নিতম্বে গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

চোটের কারণে আপাতত তাঁকে   থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দুই সিনেমাতেই রয়েছে একাধিক লড়াই ও নাচের দৃশ্য। এমনই একটি দৃশ্যে অভিনয় করার সময় চোট পান রাশমিকা। আঘাত এতটাই গুরুতর যে নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গেছে বলে জানা গেছে।

চিকিৎসকদের মতে, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে দেখা যায়। নিয়মিত কঠোর শারীরিক অনুশীলনের কারণে তাঁদের এমন আঘাত পাওয়ার ঝুঁকি থাকে। ফলে একজন অভিনেত্রীর ক্ষেত্রে এ ধরনের গুরুতর চোট দেখে চিকিৎসকেরাও বিস্মিত হয়েছেন বলে জানা গেছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে রাশমিকাকে। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তিনি আবার শুটিংয়ে ফিরতে পারবেন।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেন রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডা। বিয়ের পর বিজয়ের সঙ্গে ‘রাণাবলী’ সিনেমায় অভিনয় করছেন রাশমিকা। এর আগে ‘অর্জুন রেড্ডি’, ‘ডিয়ার কমরেড’ ও ‘গীত গোবিন্দম’-এর মতো সিনেমায় তাঁদের রসায়ন দর্শকদের নজর কেড়েছে।

উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা জুটি। সাবেকি সাজে বিয়ের আসরে হাজির হয়েছিলেন তাঁরা। পরে হায়দরাবাদে ফিরে আয়োজন করা হয় প্রীতিভোজের। সেখানে দক্ষিণী চলচ্চিত্র ও বলিউডের বহু তারকার উপস্থিতিতে বসেছিল তারকাদের মিলনমেলা।