বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 30, 2026
বিনোদন
বিনোদন

গুলশানের চামেলি'তে এবার বাঁধন

Published: July 30, 2026 at 12:38 PM
গুলশানের চামেলি'তে এবার বাঁধন

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে তুলে ধরতে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’। নারীপ্রধান এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। তবে এবার ছবিটি ঘিরে যোগ হয়েছে নতুন চমক। জানা গেছে, গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে পারে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। বাঁধন জানান, সিনেমাটি নিয়ে তার সঙ্গে আলোচনা চলছে এবং আগামী ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ছবিতে তিনি একজন মানবাধিকারকর্মী ও আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন।


আজমেরী হক বাঁধন

সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক যৌনকর্মীর জীবনকে ঘিরে, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার নির্যাতনের শিকার হন। তার সংগ্রামের মধ্য দিয়েই উঠে আসবে সমাজ, রাজনীতি ও ক্ষমতার নানা অন্ধকার দিক।


মধুমিতা সরকার

প্রচলিত বাণিজ্যিক ধারার বাইরে নির্মিত এই সিনেমায় কোনো প্রচলিত নায়ক থাকছে না। পুরো গল্প এগোবে নারী চরিত্রকে কেন্দ্র করে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী নভেম্বর বা ডিসেম্বরে বাংলাদেশে শুরু হবে ছবিটির শুটিং।