বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 30, 2026
বিনোদন
বিনোদন

গ্র্যামিতে গান দিচ্ছে না বিটিএস

Published: July 30, 2026 at 12:34 PM
গ্র্যামিতে গান দিচ্ছে না বিটিএস

বিশ্বখ্যাত দক্ষিণ কোরিয়ার সংগীতদল 'বিটিএস' এবার ৬৯তম 'গ্র্যামি অ্যাওয়ার্ডস' -এ বিবেচনার জন্য নিজেদের কোনো গান জমা দেবে না। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দলের সাত সদস্য আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক এ সিদ্ধান্তের কথা জানান। গ্র্যামি অ্যাওয়ার্ডস বিবৃতিতে তারা বলেন, সংগীতকে অঞ্চল বা ভাষার সীমাবদ্ধতায় নয়, বরং তার নিজস্ব শৈল্পিক গুণে মূল্যায়ন করা উচিত। তাই এবার তারা গ্র্যামিতে কোনো গান জমা দিচ্ছেন না। বিটিএসের এই ঘোষণায় ভক্তদের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে। কারণ, দীর্ঘদিন ধরেই গ্র্যামিতে স্বীকৃতি পাওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছিল দলটি। এর আগে একাধিকবার মনোনয়ন পেলেও পুরস্কার জিততে পারেনি তারা। সম্প্রতি তাদের নতুন অ্যালবাম ‘আরিরাং’ ব্যাপক সাড়া ফেলেছিল। ফলে এবার গ্র্যামি জয়ের আশা করেছিলেন ভক্তরা। তবে বিটিএসের এই সিদ্ধান্তে সেই সম্ভাবনা আপাতত শেষ হয়ে গেল।