বাংলাদেশ বেতারের সদস্য হিসেবে তালিকাভূক্ত করার জন্য ৯২ জন শিল্পীদের নাম সুপারিশ করে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় জায়গা পেয়েছেন সংগীতশিল্পী আলম আরা মিনু, মেহরীন মাহমুদ, সাজিয়া সুলতানা পুতুল, সুকন্যা মজুমদার, সুমন কল্যাণ, রাজেশ ঘোষসহ অনেকে। গান গাওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে সুর ও সংগীত পরিচালনার সঙ্গে যুক্ত আলম আরা মিনু। এবার সেই পরিচয়েই বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে তালিকাভুক্ত অন্যদেরও শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে প্রায় দুই দশকের সংগীতজীবনের মধ্যে দেড় দশক ধরে গান লেখা, সুর করা ও সংগীত পরিচালনার কাজ করে আসছেন সাজিয়া সুলতানা পুতুল। বাংলাদেশ বেতারে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হওয়াকে তিনি নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছেন। তার বিশ্বাস, এর মাধ্যমে এখন থেকে অন্য শিল্পীদের জন্যও আনুষ্ঠানিকভাবে সুর ও সংগীত পরিচালনার কাজ করার নতুন সুযোগ তৈরি হবে। পুতুল বলেন, ‘এই অর্জনটা আমার জন্য অনেক মূল্যবান। প্রায় দেড় দশক ধরে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে কাজ করছি। প্রথম অ্যালবাম ছাড়া আমার সব অ্যালবাম এবং পরবর্তী সময়ে প্রকাশিত সিঙ্গেলগুলোর গান আমি নিজেই লিখেছি, সুর করেছি ও সংগীত পরিচালনা করেছি। অনেকেই বিভিন্ন সময়ে আমার সঙ্গে কাজ করতে চেয়েছেন, কিন্তু তা হয়ে ওঠেনি। এবার বাংলাদেশ বেতারের মাধ্যমে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পারব। অন্য শিল্পীদের নিয়েও কাজ করার সুযোগ মিলবে। তাই সংগীতের এই নতুন অধ্যায় নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026