আদালতের দারস্থ মার্কিন পপকন্যা আরিয়ানা গ্রান্ডে। ডিজিটাল অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে অপ্রকাশিত গান, মিউজিক ভিডিওর ফুটেজ ও ব্যক্তিগত ছবি চুরির অভিযোগে বেনামী হ্যাকার চক্রের বিরুদ্ধে মামলা করেছেন এই তরুণ গায়িকা। জানা গেছে, সোমবার (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে মামলাটি দায়ের করা হয়। মার্কিন সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি’র প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে একটি অজ্ঞাত হ্যাকার চক্র ফিশিং স্ক্যাম ও বিভিন্ন কৌশলে আরিয়ানার সঙ্গে কাজ করা সহকর্মীদের ডিভাইস ও অনলাইন অ্যাকাউন্টে প্রবেশ করে আসছে। মামলার তথ্য অনুযায়ী, হ্যাকাররা শুধু আরিয়ানার নিজস্ব ডিভাইস নয়, তার সহযোগী প্রযোজক, ফটোগ্রাফার ও ডিজিটাল টেকনিশিয়ানদের ব্যক্তিগত ড্রপবক্স ও গুগল অ্যাকাউন্টও লক্ষ্যবস্তু বানিয়েছে। পরে এসব অ্যাকাউন্টে ‘ব্যাকডোর’ তৈরি করে অপ্রকাশিত গান, ভিডিও ফুটেজ ও অন্যান্য ডিজিটাল সামগ্রী চুরি করা হয়। অভিযোগ রয়েছে, এসব তথ্য পরে অর্থের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ২০১১ সালে সংগীত ক্যারিয়ার শুরু করার পর থেকে এখন পর্যন্ত আরিয়ানার সঙ্গে সংশ্লিষ্ট শত শত ডিজিটাল তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। আরিয়ানা গ্রান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আইনি পদক্ষেপের মূল লক্ষ্য হলো অজ্ঞাত অপরাধীদের পরিচয় শনাক্ত করা এবং তাদের আইনের আওতায় আনা। নিজের পাশাপাশি পুরো বিনোদন শিল্পের সৃষ্টিশীল কাজের নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026