ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আমিন খান নব্বই দশকে চলচ্চিত্রে অভিষেকের পর খুব অল্প সময়েই অভিনয়গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। সময়ের সঙ্গে তার অনেক সমসাময়িক তারকার ক্যারিয়ারে ভাটা পড়লেও আমিন খান এখনো অভিনয়ে সক্রিয়। নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি ‘গীতিকার’ হিসেবে এবার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলেন। সম্প্রতি প্রথমবারের মতো গান লিখেছেন আমিন খান। ‘কেন বৃষ্টি হয়ে এলে তুমি’ শিরোনামের গানটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে গানটির ভিডিও তৈরি করা হয়েছে। গত ২৭ জুলাই, প্রকাশিত গানটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত গানটির ভিউ ২ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে। এতে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় ৮ হাজার ব্যবহারকারী। মন্তব্যের ঘরেও অধিকাংশ শ্রোতা প্রশংসা করেছেন আমিন খানের গীতিকার হিসেবে অভিষেককে। প্রথম গান নিয়ে অনুভূতি ব্যক্ত করে রাইজিংবিডিকে আমিন খান বলেন, “কেন বৃষ্টি হয়ে এলে তুমি’ গানটির মাধ্যমে প্রথমবার গান লিখলাম। প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। অনেকে মন্তব্য করে ভালোবাসা জানিয়েছেন, আবার অনেকেই ফোন করে শুভেচ্ছা দিয়েছেন। কেউ কেউ নিয়মিত লেখার পরামর্শও দিচ্ছেন। সব মিলিয়ে শ্রোতাদের ভালোবাসা ও উৎসাহ পেলে ভবিষ্যতেও গান লিখতে চাই। পরিচালক মোহাম্মদ হোসেনের ‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে আমিন খানের। এতে তার বিপরীতে অভিনয় করেন রথী। প্রথম চলচ্চিত্র দিয়েই দর্শকের নজর কাড়েন। এরপর দীর্ঘ ক্যারিয়ারে প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই তারকা। অভিনয়ের পাশাপাশি এবার গীতিকার হিসেবেও নতুন যাত্রা শুরু করলেন আমিন খান। এদিকে খুব শিগগির নতুন একটি চলচ্চিত্রেও তাকে দেখা যাবে বলে জানা গেছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026