শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
July 23, 2026
বিনোদন
বিনোদন

মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা ‘জননায়গন’

Published: July 23, 2026 at 01:10 PM
মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা ‘জননায়গন’

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের অভিনীত শেষ সিনেমা ‘জননায়গন’ অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দীর্ঘ সাত মাস অপেক্ষার পর মুক্তি পাওয়া সিনেমাটি ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

প্রথমে চলতি বছরের ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে মুক্তি পিছিয়ে যায়। অবশেষে নির্ধারিত অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় আসে ‘জননায়গন’। মুক্তির পর সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। এনডিটিভি সিনেমাটিকে পাঁচের মধ্যে ৩ রেটিং দিয়েছে।

সিনেমাটি বিজয়ের ক্যারিয়ারের শেষ চলচ্চিত্র হওয়ায় এর পারিশ্রমিক নিয়েও চলছে ব্যাপক আলোচনা। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের দাবি, ‘জননায়গন’-এ অভিনয়ের জন্য বিজয় ২২০ থেকে ২৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮০ থেকে ৩৫০ কোটি টাকার সমান। তবে এ বিষয়ে নির্মাতা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করেনি।

সিনেমাটির পরিচালক এইচ. বিনোথ পরিচালনার জন্য প্রায় ২৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর, যিনি এর আগে ‘লিও’ ও ‘জেলার’-এর মতো সফল সিনেমায় কাজ করেছেন, তিনি পেয়েছেন প্রায় ১৩ কোটি রুপি।

নায়িকা পূজা হেগড়ে এই সিনেমার জন্য প্রায় ৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেতা ববি দেওলের পারিশ্রমিক ৫ থেকে ১০ কোটি রুপির মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া অভিনেতা প্রকাশ রাজ প্রায় ৫ কোটি রুপি, প্রিয়ামণি ও গৌতম বাসুদেব মেনন প্রত্যেকে প্রায় ৩ কোটি রুপি এবং নারাইন প্রায় ২ কোটি ৫০ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

অন্যদিকে অভিনেত্রী মামিতা বাইজুর পারিশ্রমিক নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে তার পারিশ্রমিক ৬০ লাখ থেকে ২ কোটি রুপির মধ্যে হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

তবে অভিনয়শিল্পীদের পারিশ্রমিক সংক্রান্ত এসব তথ্যের কোনোটি এখন পর্যন্ত সিনেমাটির নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।