অভিনয়ের ব্যস্ততা থেকে কিছুটা বিরতি নিয়ে প্রকৃতির কাছে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি মালদ্বীপ ভ্রমণের একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে ছুটির মুহূর্তের পাশাপাশি জীবনকে নিজের মতো করে উপভোগ করার বার্তাও দিয়েছেন এই অভিনেত্রী। সোমবার (২১ জুলাই) নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নীল সমুদ্র, সাদা বালুর সৈকত আর খোলা আকাশের নিচে আনন্দঘন সময় কাটাচ্ছেন কেয়া। কখনো সমুদ্রতীরে হাঁটছেন, কখনো প্যারাসেইলিংয়ের রোমাঞ্চ উপভোগ করছেন, আবার কখনো স্কুবা ডাইভিংয়ের মাধ্যমে সাগরের গভীরে ঘুরে দেখছেন তিনি। ভিডিওটির ক্যাপশনে কেয়া লিখেছেন, “মন যেটা চায়, সেটাই করো। জীবন তো একটাই।” তার এই বার্তা ভক্তদের মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তার ইতিবাচক জীবনদর্শনের প্রশংসা করেছেন। এর আগে মালদ্বীপ ভ্রমণের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন কেয়া পায়েল। এর মধ্যে একটি ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছিল। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। নতুন ভিডিওতে অবশ্য কোনো গুঞ্জন নয়, বরং নিজের মতো করে বাঁচার দর্শনই তুলে ধরেছেন কেয়া পায়েল। ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় বের করে নেওয়ার গুরুত্বের কথাই যেন মনে করিয়ে দিলেন তিনি।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026