বেশ কয়েকটি ইস্যুতে বিক্ষোভে উত্তাল গোটা ভারত। বিক্ষোভকারীদের হাতে জাতীয় পতাকা, মুখে শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে পুলিশের ব্যারিকেড, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহারের সঙ্গে চলছে ধর-পাকড়। এমন আবহেই দেশের সাংস্কৃতিক জগতের বহু মানুষ নীরব না থেকে রাস্তায় নামা তরুণদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে বলিউডের একাধিক শিল্পী, সংগীতশিল্পী ও চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রকাশ্যে আন্দোলনকারীদের প্রতি জানিয়েছেন সংহতি। বিয়ের মাধ্যমে জল্পনার অবসান ঘটালেন ‘মিস্টার বিস্ট’বিয়ের মাধ্যমে জল্পনার অবসান ঘটালেন ‘মিস্টার বিস্ট’ কেউ সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন, কেউ নিজেদের অনুষ্ঠান বাতিল করেছেন, কেউ আবার পুলিশি পদক্ষেপের সমালোচনা করেছেন সরাসরি। অন্যদিকে, ইন্ডাস্ট্রির বহু বড় মুখ এখনো পর্যন্ত নীরব। আর সেই নীরবতাও এখন জনপরিসরে আলোচনার বিষয়। ছাত্র আন্দোলনের পক্ষে বলিউডের সবচেয়ে আলোচিত প্রতিক্রিয়াগুলোর মধ্যে অন্যতম ছিল সংগীতশিল্পী অরিজিৎ সিং-এর বার্তা। খুব সংক্ষিপ্ত অথচ আবেগঘন সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমাদের দেশের তরুণরা অমর। ঈশ্বর তাদের শক্তি দিন।’ আন্দোলনরত হাজার হাজার ছাত্রছাত্রীর কাছে এই বার্তা ছিল এক গুরুত্বপূর্ণ নৈতিক সমর্থন। কারণ দেশের সবচেয়ে জনপ্রিয় শিল্পীদের একজন যখন যুবসমাজের পাশে দাঁড়ান, তখন সেই বার্তার প্রভাবও বহু গুণ বেড়ে যায়। অরিজিতের পরেই সামনে আসে হানি সিং-এর অবস্থান। দীর্ঘদিন ধরে মূলধারার বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত এই র্যাপার ও সংগীতশিল্পী শুধু সমর্থনের বার্তাই দেননি, নিজের নতুন গান ‘মুনলাইটের’ টিজার প্রকাশও স্থগিত করেন। তার বক্তব্য ছিল, দেশের বর্তমান পরিস্থিতিতে তরুণদের অনুভূতির প্রতি সম্মান দেখানোই বেশি জরুরি।
কালো পোশাকে সংসদে রাহুল গান্ধী, ‘ব্ল্যাক ডে’ পালনকালো পোশাকে সংসদে রাহুল গান্ধী, ‘ব্ল্যাক ডে’ পালন
সংহতি প্রকাশ করেছেন গায়ক আরমান মালিকও। আজ ২২ জুলাই তার জন্মদিন। বিশেষ এই দিনেই নতুন গান প্রকাশ পাওয়ার কথা ছিল তার। কিন্তু আন্দোলনের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গান প্রকাশ করবেন না তিনি। ভিডিও বার্তায় আরমান জানান, বর্তমান পরিস্থিতিতে উৎসবের আবহ তৈরি করার মতো মানসিক অবস্থায় তিনি নেই। তাই গান প্রকাশ আপাতত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শিল্পীর এই অবস্থানও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সামাজিক মাধ্যমে।
সড়ক দুর্ঘটনায় নিহত ১, ৮ রুশ নাগরিকসহ আহত ১২সড়ক দুর্ঘটনায় নিহত ১, ৮ রুশ নাগরিকসহ আহত ১২
তবে প্রতিবাদের কণ্ঠস্বর শুধু সংগীতজগতেই সীমাবদ্ধ ছিল না। বলিউডের প্রবীণ এবং সমকালীন শিল্পীদের একটি বড় অংশও প্রকাশ্যে সরব হয়েছেন। শাবানা আজমি, প্রকাশ রাজ, দিয়া মির্জা, হুমা কুরেশি, বির দাস, সোনু সুদ, সোহা আলি খান, অদিতি রাও হায়দরি, রীতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, আলি ফজল, ফাতিমা সানা শেখ, নাফিসা আলি, সোনি রাজদান, স্বানন্দ কিরকিরেসহ একাধিক শিল্পী ছাত্রদের প্রতি সংহতি জানিয়েছেন। তাদের অনেকেই প্রশ্ন তুলেছেন, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ প্রতিবাদের জবাব কি লাঠিচার্জ হতে পারে?
যন্তর মন্তরে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি সংহতি প্রকাশ করেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা-পরিচালক প্রকাশ রাজ, কৌতুকশিল্পী কুনাল কামরা এবং অভিনেত্রী স্বরা ভাস্কর। শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকার রক্ষার পক্ষে সওয়াল করেন তারা। শাবানা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন, অনশনরতদের পাশে বসেন। প্রকাশ রাজও মঞ্চে উঠে বলেছেন, ‘আমি আপনাদের সঙ্গেই আছি। ১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন এই তালিকায় আরও উল্লেখযোগ্য নাম দিলজিৎ দোসাঞ্জ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ছাত্রদের সঙ্গে এমন আচরণ হওয়া উচিত ছিল না। এমন মন্তব্যের জন্য তাচকে আবারও ‘দেশবিরোধী’ বলা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তবু নিজের অবস্থান থেকে সরে আসেননি। তার বক্তব্য, মতপ্রকাশের অধিকার কোনো সরকারের দয়া নয়, তা নাগরিকের সাংবিধানিক অধিকার।