প্রকাশ্যে এসেছে বছরের সবচেয়ে আকাঙ্ক্ষিত ছবিগুলোর একটি ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’র ট্রেলার। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিংহভাগ তারকা আছেন এ ছবিতে। নির্মাণে আবার সফল ভাতৃদ্বয় রুশো ব্রাদার্স। তাইতো গোটা সিনে দুনিয়া অপেক্ষায় এখন এই সিনেমার মুক্তি নিয়ে। সম্প্রতি প্রকাশ্যে আসা ২ মিনিট ২৫ সেকেন্ডের এই ছবির ট্রেলারে তুলে ধরা হয়েছে কিছু চুম্বকাংশ। যেখানে আঁচ করা গেল, ভয়ংকর চরিত্র ‘ডক্টর ডুম’ হয়ে পর্দায় হাজির হবেন রবার্ট ডাউনি জুনিয়র। তাকে থামাতেই শুরু হবে বাকি অ্যাভেঞ্জার্স ও সুপারহিরোদের নতুন মিশন। ট্রেলারের একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে প্রফেসর জেভিয়ার চরিত্রে প্যাট্রিক স্টুয়ার্টকে বলতে শোনা যায়, ‘কিছু একটা আসছে—এমন কিছু, যেটা হয়তো আমরা ঠেকাতে পারব না। আজকের দিন শেষ হওয়ার আগেই আমাদের এমন এক সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে, যা কল্পনারও বাইরে। অন্যদিকে থর চরিত্রে ক্রিস হেমসওর্থ বলেন, ‘ডুমকে থামাতে আমাদের একটা অলৌকিক কিছু দরকার হবে।’সেই অলৌকিক শক্তির ইঙ্গিত মিলেছে স্টিভ রজার্স চরিত্রে ক্রিস ইভান্সের প্রত্যাবর্তনে। ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর পর এই প্রথম তিনি স্টিভ রজার্স হিসেবে ফিরছেন। এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত চারটি অ্যাভেঞ্জার্স চলচ্চিত্র বিশ্বব্যাপী বক্স অফিসে ৭৭০ কোটিরও বেশি মার্কিন ডলার (৭ দশমিক ৭ বিলিয়ন ডলার) আয় করেছে। নতুন ছবিটি সে সাফল্যের ধারাবাহিকতায় চমকপ্রদ কিছু যোগ করবে বলেই অনুমান সকলের। এছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি (স্যাম উইলসন/ক্যাপ্টেন আমেরিকা), সেবাস্টিয়ান স্ট্যান (বাকি বার্নস/উইন্টার সোলজার), লেটিশিয়া রাইট (শুরি), পল রাড (অ্যান্ট-ম্যান), হান্না জন-ক্যামেন (ঘোস্ট), ওয়ায়াট রাসেল (জন ওয়াকার), টম হিডলস্টন (লোকি), লুইস পুলম্যান, ড্যানি রামিরেজ, ডেভিড হারবার, উইনস্টন ডিউক-সহ আরও অনেক তারকা। চলতি বছরের ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 22, 2026
বিনোদন
‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’র ট্রেলার নিয়ে উম্মাদনা
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026