শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
July 21, 2026
বিনোদন
বিনোদন

দীর্ঘ বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান

Published: July 21, 2026 at 01:03 PM
দীর্ঘ বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান

হলিউডের বর্ষীয়ান পরিচালক ক্রিস্টোফার নোলান। তার সিনেমা মানেই  বিশ্ব দর্শকদের টানটান উত্তেজনা। এই তো চলতি সপ্তাহেই (গত শুক্রবার) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার বহুল প্রত্যাশিত তারকাবহুল নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। বরাবরের মতো এবারও মুক্তির প্রথম দিনেই  বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। তবে নোলান ভক্তদের জন্য রয়েছে একটি মন খারাপ করা খবর। লিসবন মাতাবেন জেমসলিসবন মাতাবেন জেমস  অস্কারজয়ী এই পরিচালক জানিয়েছেন, তিনি সিনেমা পরিচালনা থেকে আগামী অন্তত তিন বছরের জন্য এক দীর্ঘ বিরতি নিচ্ছেন। হোমারের বিখ্যাত মহাকাব্য ‘ওডিসি’ অবলম্বনে তৈরি এই সিনেমাটি ছিল নোলানের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ও খাটুনির কাজ। এক দশক ধরে চলা যুদ্ধ, জাহাজডুবি, দানব আর সমুদ্রযাত্রার গল্প পর্দায় ফুটিয়ে তুলতে নোলান ও তার পুরো টিমকে হাড়ভাঙা খাটুনি খাটতে হয়েছে। নোলান বলেছেন, ‘এই সিনেমাটি বানাতে গিয়ে আমি আমার নিজের এবং আমার টিমের প্রত্যেকের সহনশীলতার শেষ সীমায় পৌঁছে গিয়েছিলাম। তবে ওডিসির মতো বিশাল এক মহাকাব্য নিয়ে সিনেমা বানানোর কাজ যদি কঠিনই না ঠেকে, তবে বুঝতে হবে আমরা কাজটা ঠিকঠাক করছি না। তিনি জানান, এই বিরতি সিনেমা ছেড়ে দেওয়া নয়, বরং এই অসম্ভব খাটুনির ধকল কাটিয়ে ওঠার একটা ছোট্ট চেষ্টা। নোলান সবসময়ই বড় পর্দার সিনেমা বা আইম্যাক্স ফরম্যাট পছন্দ করেন। তবে ‘দ্য ওডিসি’ সিনেমা দিয়ে তিনি ইতিহাস গড়েছেন। এটিই বিশ্বের প্রথম বাণিজ্যিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা, যার পুরো শুটিং করা হয়েছে আইম্যাক্স ক্যামেরায়! 


ঘটনাটি শিবির ও ছাত্রীসংস্থার জন্যেও একটা লিটমাস টেস্ট: আবিদঘটনাটি শিবির ও ছাত্রীসংস্থার জন্যেও একটা লিটমাস 

সাধারণত আইম্যাক্স ক্যামেরাগুলো অন্য সাধারণ ক্যামেরার চেয়ে অনেক বেশি ভারী হয় এবং এর শব্দও বেশি থাকে, যা দিয়ে পুরো ছবি শ্যুট করা অত্যন্ত দুরূহ। কিন্তু নোলানের টিম কোনো ভিজ্যুয়াল আপস না করেই নতুন প্রযুক্তির মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করেছে। 


প্রায় তিন ঘণ্টার এই বিগ বাজেট সিনেমায় মূল চরিত্র অর্থাৎ রাজা ওডিসিয়াসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়া তার স্ত্রীর চরিত্রে অ্যান হ্যাথাওয়ে এবং ছেলের চরিত্রে দেখা গেছে স্পাইডারম্যান খ্যাত টম হল্যান্ডকে। ছবিতে আরও আছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া ও শার্লিজ থেরনের মতো হলিউডের বাঘা বাঘা তারকারা। নোলানকে আবার কবে ক্যামেরার পেছনে দেখা যাবে, তা জানতে দর্শকদের অন্তত ২০২৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে!