শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
July 17, 2026
বিনোদন
বিনোদন

বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি

Published: July 17, 2026 at 11:51 AM
বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি

ভক্তদের মনে ছিল নানা প্রশ্ন । কবে বিয়ের পিঁড়িতে বসবেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি? ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার নিজেই জানালেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তবে তার উত্তর শুনে অনেকের কৌতূহল আরও বেড়েছে। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে নিজের প্রেম, বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন দীঘি। সেখানে তাকে সরাসরি প্রশ্ন করা হয়, কবে বিয়ে করার পরিকল্পনা করছেন তিনি? জবাবে দীঘি জানান, এখনই বিয়ের কোনো তাড়া নেই তার। আরও কয়েক বছর সময় নিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তিনি। তার মতে, সম্ভবত ৫ থেকে ৭ বছর পর বিয়ের কথা ভাববেন। শুধু বিয়ের সময় নয়, ভবিষ্যৎ জীবনসঙ্গীর বিষয়েও নিজের পছন্দের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। দীঘি বলেন, তার পছন্দের মানুষকে অবশ্যই সৎ হতে হবে। পাশাপাশি নিজের ভুল স্বীকার করার মতো সাহস ও মানসিকতা থাকতে হবে।


শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখা দীঘি অল্প বয়সেই দর্শকের ভালোবাসা পেয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী বর্তমানে নায়িকা হিসেবে নিয়মিত কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ সবসময়ই বেশি। প্রার্থনা ফারদিন দীঘি এর আগে তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে দীঘির সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন ছড়ালেও তিনি সেসব খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছেন। তার ভাষ্য, তাদের সঙ্গে সম্পর্ক শুধুই বন্ধুত্বের। বিয়ে নিয়ে দীঘির নতুন মন্তব্যে আবারও শুরু হয়েছে আলোচনা। তবে অভিনেত্রীর কথায় স্পষ্ট এখনই নয়, নিজের মতো করে সময় নিয়েই জীবনের নতুন অধ্যায়ের পথে হাঁটতে চান তিনি।