বলিউড ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়কে ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে অভিনেতা অর্জুন বিজলানীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেই দাবি উড়িয়ে দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজা। পরে অর্জুন বিজলানীও এ ধরনের গুঞ্জনকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন। সম্প্রতি একটি পাপারাজ্জি পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে বান্ধবী অনুষা দান্ডেকরের সঙ্গে বের হচ্ছেন মৌনী রায়। কিছুক্ষণ পর একই রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায় অভিনেতা অর্জুন বিজলানীকে। এরপর ওই ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের পর নাকি গোপনে অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মৌনী। তবে পোস্টটিতে এমন দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। বিষয়টি নজরে আসতেই মৌনীর ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজা মন্তব্য করে লেখেন, “এসব কী আজেবাজে কথা! শুধু ভিউ পাওয়ার জন্য যা খুশি পোস্ট করছেন।” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। এদিকে গুঞ্জন বাড়তে থাকলে মুখ খোলেন অর্জুন বিজলানীও। তিনি বলেন, “১৫ বছরের বন্ধুত্বকে হঠাৎ প্রেমের সম্পর্ক বানিয়ে দেওয়া ঠিক নয়। সব বন্ধুত্বেরই রোমান্টিক অর্থ থাকে না। একই সঙ্গে তিনি অনলাইন পেজগুলোকে তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানান। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মৌনী রায় ও অর্জুন বিজলানীর বন্ধুত্ব বহু বছরের। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’-এ একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের বন্ধুত্বের শুরু। এরপর ব্যক্তিগত ও পেশাগত জীবনে একে অপরের পাশে থেকেছেন তারা। এমনকি অর্জুনের স্ত্রী নেহার সঙ্গেও মৌনীর সুসম্পর্ক রয়েছে। উল্লেখ্য, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিকে অনেকেই ‘ভিডিও ফাঁস’ বলে প্রচার করলেও বাস্তবে এটি কোনো ব্যক্তিগত বা গোপন ভিডিও নয়। এটি একটি প্রকাশ্য স্থানে পাপারাজ্জিদের ধারণ করা ভিডিও, যা ঘিরে ভিত্তিহীন সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ বিষয়ে মৌনী রায় আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, অর্জুন বিজলানী ও তাদের ঘনিষ্ঠদের প্রতিক্রিয়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026