বিনোদন দুনিয়ার জন্য বড় খবেই বলা চলে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘রুটস্ স্ক্রিন’ ১২ মাসে ১২টি ফিল্ম নিয়ে শিগগিরই আসতে যাচ্ছে ভার্চুয়াল দুনিয়ায়। একটি প্ল্যাটফর্ম থেকেই বছরে এত সিনেমা মুক্তির ঘোষণা সিনেমাপ্রেমীদের জন্য হতে যাচ্ছে এক বিশেষ প্রাপ্তি। ১৭ নভেম্বর আনুষ্ঠানিক যাত্রা করবে ‘রুটস স্ক্রিন’ । এরই মধ্যে কয়েকটি চলচ্চিত্রের শুটিং শুরু হয়ে গেছে। এখনো ফিল্মগুলোর ব্যাপারে কোনো তথ্য প্রকাশিত না হলেও জানা গেছে, প্রতিটি ছবিই হবে নতুন মুখরে পাশাপাশি তারকাবহুল। দেশের শীর্ষ নির্মাতারা এই ছবিগুলো বানাচ্ছেন। চলচ্চিত্রের শিল্পী ও গল্প নির্বাচন থেকে শুরু করে, নির্মাতার নাম, দৃশ্যায়ন সবকিছুতেই থাকছে অভিনবত্বের ছাপ। ‘রুটস্ স্ক্রিন’ এর ব্যাপারে কথা হয় স্ট্রিমিং প্ল্যাটফর্মটির এর ব্যবস্থাপনা পরিচালক বড়ুয়া মনোজিত ধীমন সঙ্গে। তিনি বলেন, ‘ফিল্ম, ফান, ফুর্তির প্রতিশ্রুতি নিয়ে আসছে ‘রুটস্ স্ক্রিন’। প্রতি মাসে নতুন সিনেমা দেখার পাশাপাশি বিনোদনে ভরপুর ওয়েব সিরিজ, শর্টফিল্ম, মিনি সিরিজ, মিউজিক ভিডিও , ওয়েব শো এখানে থাকছে। ‘রুটস্ স্ক্রিন’ কে আমরা বাংলা কনটেন্টের কেন্দ্র হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে চাই।তিনি আরও জানান, ‘রুটস্ স্ক্রিন’ এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে সাশ্রয়ী মূল্যে দেখা যাবে সিনেমা, সিরিজ, শর্টফিল্ম। ৬ মাস, ১ বছরের সাশ্রয়ী সাবস্ক্রিপশন ছাড়াও দর্শক চাইলে শুধু একটি সিনেমা বা সিরিজের জন্য টিকিট কেটে দেখতে পারবেন পছন্দের কনটেন্ট। প্রিমিয়াম ও অরিজিনাল কনটেন্টের পাশাপাশি বিনা মূল্যেও ‘রুটস্ স্ক্রিন’ ফিল্ম উপভোগ করা যাবে কোনো ‘লগ ইন’ বা ‘সাইনআপ’ ছাড়া। বড়ুয়া মনোজিত ধীমন বলেন, ‘একে একে প্রতিটি কনটেন্টের খবর আমরা জানাব। প্রতিটি কনটেন্টেই আছে আকর্ষণীয় সব চমক।’ ‘রুটস্ স্ক্রিন’ দেখা যাবে সব ধরনের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও টিভি অ্যাপ থেকে। যেকোনো মোবাইল অপারেটরের ইন্টারনেট ব্যবহারকারীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখতে পাবেন ‘রুটস্ স্ক্রিন’।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 08, 2026
বিনোদন
১২ মাসে ১২ সিনেমা নিয়ে আসছে ‘রুটস্ স্ক্রিন
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026