এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। এ জয়ে ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করলো পাকিস্তান। ভারতের সমান ৪ পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে থাকায় দুইয়ে পাকিস্তান। সুপার নিশ্চিত হওয়ায় চলতি আসরে আরও অন্তত একবার ভারত-পাকিস্তান লড়াই দেখা যাবে। আগামী ২১ সেপ্টেম্বর ররিবার আবার ভারতের মুখোমুখি হবেন সালমান আলী আঘারা। ম্যাচের ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এশিয়া কাপের সূচি অনুযায়ী আগেই নির্ধারিত ছিল সুপার ফোরে ওঠা সব দল নিজেদের মাঝে আবারও মুখোমুখি হবে। ‘এ’ গ্রুপ থেকে ওঠা দুই দল যে ২১ সেপ্টেম্বর মুখোমুখি হবে সেটাও চূড়ান্ত ছিল আগে থেকেই। বাকি ছিল কেবল দলগুলোর জায়গা নিশ্চিত করা। ভারত আগেই সুপার ফোরে উঠলেও পাকিস্তানকে বেশ ঘাম ঝরিয়েই উঠতে হয়েছে।
আজ রাতে মুখোমুখি হচ্ছে শ্রীলংকা-আফগানিস্তান, জটিল সমীকরণের সামনে টাইগাররা

আজ রাতে মুখোমুখি হচ্ছে শ্রীলংকা-আফগানিস্তান, জটিল সমীকরণের সামনে টাইগাররা এশিয়া কাপ ১৭তম আসরের ‘বি’ গ্রুপে আজ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান। এ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে এই গ্রুপ থেকে কোন দু’টি দল সুপার ফোরে খেলবে। শ্রীলংকা ও আফগানিস্তানের সাথে সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশও। তাই এ ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে টাইগারদের। আফগানিস্তান হেরে গেলেই সুপার ফোরে খেলবে বাংলাদেশ। আর আফগানরা জিতলে শ্রীলংকার সাথে রান রেটের হিসাব-নিকাশে বসতে হবে টাইগারদের। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে শ্রীলংকা। ৩ ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। টেবিলের তৃতীয় স্থানে আছে ২ ম্যাচে ১টি করে জয়-হারে ২ পয়েন্ট পাওয়া আফগানিস্তান। এই গ্রুপের পয়েন্ট টেবিল বলছে-সুপার ফোরের দৌড়ে টিকে আছে শ্রীলংকা-বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপের আরেক দল হংকং ৩ ম্যাচে ৩টিই হেরেছে। ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে কোন দু’টি দল খেলবে, সেটি জানা যাবে আজ শ্রীলংকা ও আফগানিস্তান ম্যাচের ফলাফলের উপর। সমীকরণ বলছে-আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকা জিতলেও, লংকানদের সাথে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। তখন শ্রীলংকার পয়েন্ট হবে ৬, বাংলাদেশের পয়েন্ট থাকবে ৪ এবং আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে বিদায় নেবে। আবার শ্রীলংকার বিপক্ষে জয় পেলে সুপার ফোর নিশ্চিত হবে আফগানিস্তানের। কারণ শ্রীলংকা ও বাংলাদেশের সাথে পয়েন্ট সমান ৪ করে হলেও রান রেটে সবার চেয়ে এগিয়ে থাকবে আফগানরাই। বর্তমানে আফগানিস্তানের রান রেট ২.১৫০, শ্রীলংকার ১.৫৪৬ ও বাংলাদেশের -০.২৭০। আফগানিস্তানের জয়ে রান রেটের হিসাবে বসতে হবে বাংলাদেশ ও শ্রীলংকাকে। সেক্ষেত্রে বাংলাদেশের সুপার ফোরে উঠতে আফগানদের কাছে ৭০ রান বা তার বেশি ব্যবধানে এবং ম্যাচের ৫০ বল বাকি থাকতে হারতে হবে শ্রীলংকাকে। এছাড়াও শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলে লংকানদের নিয়ে সুপার ফোরে উঠবে বাংলাদেশ। অপরদিকে, আফগানিস্তানের ক্ষেত্রে-জয়ের বিকল্প নেই। তারা জিতলে তিন দলের পয়েন্ট সমান ৪ হলেও, নেট রানরেটের কারণে বাদ বাংলাদেশ। আজ আবু ধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান।
বিসিবি প্রেসিডেন্ট হলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন তামিম

বিসিবি প্রেসিডেন্ট হলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন তামিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা আগেই দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার জানালেন নির্বাচনে জয়ী হলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। এমনটাই সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। তামিম বলেন, ‘বোর্ড পরিচালক হলে আমি আর খেলব না। আমার মনে হয় না এটা ভালো দেখাবে। যদি নির্বাচিত হই, তাহলে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানব। তবে নির্বাচিত না হলে বিপিএলসহ ক্রিকেট নিয়েই থাকব। ’ আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন, যেখানে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও প্রার্থী হবেন। ইতোমধ্যেই বিসিবি তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার, তার সঙ্গে আছেন সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। তফসিল অনুযায়ী ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা, ২২-২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ২৫ সেপ্টেম্বর জমার শেষ দিন, ২৬ সেপ্টেম্বর প্রার্থী তালিকা প্রকাশ, ২৮ সেপ্টেম্বর প্রার্থী প্রত্যাহারের শেষ সময় ও পোস্টাল ও ই-ব্যালট বিতরণ হবে। ৪ অক্টোবর ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফল এবং ৫ অক্টোবর চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। ২৫ পরিচালকের ভোটে বিসিবির সভাপতি নির্বাচিত হবেন। যার মধ্যে বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০, ক্লাব প্রতিনিধিদের থেকে ১২, সাবেক অধিনায়ক বা প্রতিষ্ঠানের প্রতিনিধি থেকে ১ এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন থাকবেন। তবে এবার নির্বাচন করছেন না সাবেক পরিচালক আকরাম খান ও মাহবুব আনাম। তামিমের সরাসরি অংশগ্রহণে এবারের বিসিবি নির্বাচনকে ঘিরে ক্রিকেট মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল ফিফার সর্বশেষ পুরুষদের র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। অবনমন হয়েছে ব্রাজিলেরও। এক ধাপ পিছিয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী দলটি। সেপ্টেম্বরের শুরুতে একুয়েডরের বিপক্ষে আর্জোন্টিনার ১-০ গোলে হার এই র্যাংকিংয়ে ধরা হয়নি। তবে কলম্বিয়ার সঙ্গে ১-১ ড্র এবং ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারানোর ফলাফল ধরা হয়েছে। তবুও অবশ্য ফ্রান্স ও স্পেন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নদের টপকে গেছে।চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্টের উন্নতি হয়েছে। এছাড়া ব্রাজিলকে টপকে পাঁচ নম্বরে উঠে এসেছে পর্তুগাল। অন্যদিকে, জার্মানির অবনমন হয়েছে তিন ধাপ, তাদের অবস্থান এখন ১২তম। তাদের ওপরে উঠে গেছে ক্রোয়েশিয়া, ইতালি ও মরক্কো। ব্রিটিশ দ্বীপপুঞ্জের দলগুলোর মধ্যে ওয়েলস এক ধাপ এগিয়ে ৩০তম, স্কটল্যান্ড চার ধাপ লাফিয়ে উঠে গেছে ৪৩তম স্থানে। তবে রিপাবলিক অব আয়ারল্যান্ড এক ধাপ নেমে ৬১তম, আর নর্দার্ন আয়ারল্যান্ড ৭১ থেকে নেমে গেছে ৭২তম স্থানে। সবচেয়ে বড় অগ্রগতি করেছে স্লোভাকিয়া। জার্মানিকে ২-০ গোলে হারানোয় তারা ১০ ধাপ এগিয়ে উঠে এসেছে ৪২তম স্থানে।
শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ

শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ আগামীকাল এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান। এ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে এই গ্রুপ থেকে কোন দু’টি দল সুপার ফোরে খেলবে। শ্রীলংকা ও আফগানিস্তানের সাথে সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশও। তাই এ ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে টাইগারদের। আফগানিস্তান হেরে গেলেই সুপার ফোরে খেলবে বাংলাদেশ। আর আফগানরা জিতলে শ্রীলংকার সাথে রান রেটের হিসাব-নিকাশে বসতে হবে টাইগারদের। আবু ধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে শ্রীলংকা। ৩ ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। টেবিলের তৃতীয় স্থানে আছে ২ ম্যাচে ১টি করে জয়-হারে ২ পয়েন্ট পাওয়া আফগানিস্তান। এই গ্রুপের পয়েন্ট টেবিল বলছে- সুপার ফোরের দৌড়ে টিকে আছে শ্রীলংকা-বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপের আরেক দল হংকং ৩ ম্যাচে ৩টিই হেরেছে। ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে কোন দু’টি দল খেলবে, সেটি জানা যাবে কাল শ্রীলংকা ও আফগানিস্তান ম্যাচের ফলাফলের উপর। সমীকরণ বলছে- আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকা জিতলেও, লংকানদের সাথে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। তখন শ্রীলংকার পয়েন্ট হবে ৬, বাংলাদেশের পয়েন্ট থাকবে ৪ এবং আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে বিদায় নেবে। আবার শ্রীলংকার বিপক্ষে জয় পেলে সুপার ফোর নিশ্চিত হবে আফগানিস্তানের। কারণ শ্রীলংকা ও বাংলাদেশের সাথে পয়েন্ট সমান ৪ করে হলেও রান রেটে সবার চেয়ে এগিয়ে থাকবে আফগানরাই। বর্তমানে আফগানিস্তানের রান রেট ২.১৫০, শ্রীলংকার ১.৫৪৬ ও বাংলাদেশের -০.২৭০। আফগানিস্তানের জয়ে রান রেটের হিসাবে বসতে হবে বাংলাদেশ ও শ্রীলংকাকে। সেক্ষেত্রে বাংলাদেশের সুপার ফোরে উঠতে আফগানদের কাছে ৭০ রান বা তার বেশি ব্যবধানে এবং ম্যাচের ৫০ বল বাকি থাকতে হারতে হবে শ্রীলংকাকে। এছাড়াও শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলে লংকানদের নিয়ে সুপার ফোরে উঠবে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি আমাদের কাছে অনেক বড় ম্যাচ। মাঠে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে করা ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং মানসিকভাবে শক্ত থাকতে হবে। শ্রীলংকার ম্যাচটি আমাদের সবার জন্য চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে শ্রীলংকার অধিনায়ক চারিথ আসালঙ্কা বলেন, ‘আমরা আমাদের স্বাভাবিক খেলাই খেলব। সবসময় যেমন জয়ের জন্য মাঠে নামি, কালও একই লক্ষ্য নিয়ে খেলতে নামব।’ টি-টোয়েন্টিতে ৮বার মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও আফগানিস্তান। এরমধ্যে লংকানরা ৫বার ও আফগানরা ৩বার জয় পেয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলেছিল আফগানিস্তান। মাঝে, লম্বা একটা বিরতি পেয়েছে রশিদ খানের দল। এরই মধ্যে হংকং তিন ম্যাচ খেলে ফেলেছে। ২টি করে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। অথচ আজ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে তারা। সুপার ফোরে যেতে হলে আজ আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে। তবুও সুপার ফোর নিশ্চিত হবে না টাইগারদের। কারণ, শেষ ম্যাচে যদি আবার শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় আফগানরা, তখন রান রেটের হিসাব হবে। অন্যদিকে বাংলাদেশকে যদি আজ আফগানরা হারিয়ে দিতে পারে, তাহলে আর শেষ ম্যাচের দিকে তাকাতে হবে না, এই ম্যাচেই নির্ধারণ হয়ে যাবে সুপার ফোরের লাইনআপ। নিজেদের টিকে থাকার লড়াইয়ে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়। পেসার শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে আনা হয় তাসকিন আহমেদকে। বাদ দেয়া হয় তানজিম হাসান সাকিবকে। বাড়ানো হয় ব্যাটিং শক্তি। দলে নেয়া হলো নুরুল হাসান সোহানকে। ওপেনার পারভেজ হোসেন ইমনকে বাদ দিয়ে দলে নেওয়া হলো সাইফ হাসানকে। বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ অটল, ইবরাহিম জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, আজহমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান (অধিনায়ক), নুর আহমাদ, এএম গজনফার, ফজলহক ফারুকি।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের বিপক্ষে আজ আবুধাবিতে বাঁচা-মরার ম্যাচ খেলতে নামার আগেই এক গুরুত্বপূর্ণ খবর পেয়েছে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত করেছে তাদের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি। এর আগে জানা গিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ দল অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে। তবে নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। অবশেষে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সিরিজের সময়সূচি। এই সফরে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সফরের সূচনা হবে ওয়ানডে সিরিজ দিয়ে, প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৮ অক্টোবর। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২০ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। এরপর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ ২৭ অক্টোবর, দ্বিতীয়টি ৩০ অক্টোবর এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে ১ নভেম্বর। তবে এখনো ভেন্যু এবং ম্যাচ শুরুর সময়সূচি ঘোষণা করেনি দুই দেশের ক্রিকেট বোর্ড।
আজ রাত থেকে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগ

আজ রাত থেকে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগ ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ। নতুন ফরম্যাটে দ্বিতীয়বার মাঠে গড়াচ্ছে যাচ্ছে এই টুর্নামেন্ট। যেখানে ইউরোপ ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বে মুকুট পড়ার জন্য লড়াই করবে ৩৬ দল। নতুন মৌসুমের সেই লড়াই শুরু হচ্ছে আজ। প্রথম রাতে অনুষ্ঠিত হবে ৬ ম্যাচ। ২০২৫-২৬ মৌসুমের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ১০টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব অ্যাতলাটিক বিলবাও এবং ইংলিশ ক্লাব আর্সেনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিলবাওয়ের ঘরের মাঠ সান মামেসে। গেল মৌসুমে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল আর্সেনাল। অন্যদিকে ১০ মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের মঞ্চে ফিরেছে বিলবাও। সবশেষ ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব খেলেছিল স্প্যানিশ ক্লাবটি।
সুপার ফোরে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

সুপার ফোরে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ এশিয়া কাপে হংকংকে হারিয়ে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে টাইগাররা। এই হারের ফলে সুপার ফোরে যাওয়ার পথ কঠিন হয়ে গেছে লিটন-মুস্তাফিজদের জন্য। বর্তমানে দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা এবং ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আফগানিস্তান। তবে নেট রানরেটে তারা এগিয়ে আছে। বাংলাদেশের সুপার ফোরে যেতে হলে আজ আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে। একইসঙ্গে শ্রীলঙ্কার জন্য প্রার্থনা করতে হবে যেন আফগানদের বিপক্ষে জয়ী হয়। তাতে বাংলাদেশ পাবে ৪ পয়েন্ট, শ্রীলঙ্কা ৬ পয়েন্ট এবং আফগানিস্তান ২ পয়েন্টে থেকে বিদায় নেবে। তবে আফগানদের কাছে হারলে কার্যত শেষ হয়ে যাবে বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন। একমাত্র ভরসা তখন হবে হংকংয়ের অঘটন, যদি তারা শ্রীলঙ্কাকে হারায় এবং আফগানিস্তানও লঙ্কানদের হারায়, তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট সমান হবে। সে ক্ষেত্রে নেট রানরেট নির্ধারণ করবে কারা যাবে পরের রাউন্ডে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভোটযুদ্ধে নতুন সমীকরণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভোটযুদ্ধে নতুন সমীকরণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নির্ধারিত হয়েছে ভোটগ্রহণের দিন-আগামী ৪ অক্টোবর। ইতিমধ্যে ৩ সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে এবং এ মাসের ২০ তারিখ থেকে শুরু হবে নির্বাচনি কার্যক্রম। খসড়া সূচি অনুযায়ী ২২ ও ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ২৫ তারিখ জমাদান এবং ২৬ তারিখ যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বোর্ডের সংবিধান অনুযায়ী ১৭১ জন কাউন্সিলরের ভোটেই নির্ধারিত হবে পরিচালনা পর্ষদ। ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে ১২ জন আসবেন ক্লাব ক্রিকেট থেকে, আর বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে থাকবেন ১০ জন প্রতিনিধি, ২ জন এনএসসি থেকে থাকবেন এবং ১ জন অন্যান্য ক্যাটাগরি থেকে নির্বাচিত হন। এরপর নির্বাচিত পরিচালকরা ভোটের মাধ্যমে বেছে নেবেন নতুন সভাপতি।