শেষ মুহূর্তের গোলে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড

শেষ মুহূর্তের গোলে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড ইস্ট লন্ডনের বৃষ্টিভেজা রাতে নাটকীয় সমতায় শেষ হলো ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের লড়াই। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বেঞ্জামিন সেস্কোর গোলে হার এড়িয়ে ১-১ ড্র করে মাইকেল ক্যারিকের দল। অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম চার ম্যাচেই জয় পেয়েছিলেন ক্যারিক। তবে টানা জয়ের ধারায় এবার ছেদ পড়লেও শেষ মুহূর্তের গোল অন্তত এক পয়েন্ট এনে দিয়েছে ইউনাইটেডকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট হ্যাম। বিরতির পাঁচ মিনিট পর লুক শ’ ডুয়েল জিততে ব্যর্থ হলে সুযোগ নেন চেক মিডফিল্ডার তোমাস সাউচেক। কোবি মাইনুর নজর এড়িয়ে নিকট পোস্টে নিখুঁত শটে দলকে লিড এনে দেন তিনি। নুনো এসপিরিতো সান্তোর দল তখন টানা পাঁচ ম্যাচে চতুর্থ জয়ের পথে এগোচ্ছিল। প্রথমার্ধে অবশ্য ইউনাইটেডই এগিয়ে যাওয়ার সবচেয়ে কাছাকাছি গিয়েছিল। কর্নার থেকে লুক শ’র কাছ থেকে পাওয়া বলটি গোললাইন থেকে ক্লিয়ার করেন অ্যারন ওয়ান-বিসাকা। পরে কাসেমিরো হেড করে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। ম্যাচের শেষদিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় ইউনাইটেড। অবশেষে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে ফল মেলে। বদলি হিসেবে নামা গ্রীষ্মকালীন সাইনিং বেঞ্জামিন সেস্কো দ্রুতগতির আক্রমণ থেকে জোরালো শটে ওয়েস্ট হ্যাম গোলরক্ষক ম্যাডস হারমানসেনকে পরাস্ত করেন।
অনড় সিদ্ধান্তে শাস্তি নয় পুরস্কার পাচ্ছে বাংলাদেশ

অনড় সিদ্ধান্তে শাস্তি নয় পুরস্কার পাচ্ছে বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বৈশ্বিক এই আসরে না খেললেও বাংলাদেশকে কোনো ধরনের শাস্তি বা জরিমানা করবে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। উল্টো পুরস্কার হিসেবে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই আরও একটি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশকে করা হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সংস্থাটি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আইসিসি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানানোর পর গতকাল আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা হয়। আজ রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল জানান, ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছেন তিনি।
এক দিন ৭ হাজার উইকেট পাবেন আশা রশিদ খানের

এক দিন ৭ হাজার উইকেট পাবেন আশা রশিদ খানের টি-টোয়েন্টির ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেট শিকার করার খুব কাছে রশিদ খান। শনিবার (৮ ফেব্রুয়ারি) ৬৯৬ উইকেট নিয়ে বিশ্বকাপ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই আফগান লেগ স্পিনার। কিউইদের বিপক্ষে এক উইকেটের দেখা পান তিনি। ৭০০ উইকেটের মাইলফলক থেকে আর মাত্র ৩ উইকেট দূরে রশিদ খান। এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ১৮৮ উইকেট নিয়ে সবার শীর্ষে আছেন তিনি। রশিদের আশা ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে একদিন ৭ হাজার উইকেট পাবেন তিনি। শনিবার (৭ ফেব্রুয়ারি) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রশিদ বলেন, ‘বেশ ভালো লাগছে। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৯-১০ বছর হলো খেলছি, এর মধ্যেই সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়াটা আমার কাছে স্বপ্নের চেয়েও বড় কিছু। এই অর্জন (৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ) হবে সত্যিই বিশেষ কিছু। কখনোই নিজের উইকেটের হিসাব রাখেন না জানিয়ে তিনি বলেন, ‘আমি আসলে নিজে কখনো উইকেট গুনে দেখি না। মিডিয়ার মাধ্যমেই জানতে পারি যে ওকে, আমি ৪০০, ৫০০ বা ৬০০ উইকেট পেয়েছি। তবে এগুলো নিয়ে খুব বেশি ভাবি না। আমি শুধু প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমাকে দলের জন্য পারফর্ম করে যেতে হবে এবং উইকেট নিতে হবে। এ সময় হাসির ছলে ৭ হাজার উইকেট পাওয়ার আশা প্রকাশ করে রশিদ বলেন, ‘৭০০ উইকেট কোনো ছোট বিষয় নয়। এখানে পৌঁছাতে অনেক সময় এবং কঠোর পরিশ্রম প্রয়োজন। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। এই মাইলফলকের কাছাকাছি পৌঁছাতে পেরে আমি খুশি এবং আশা করি, একদিন ৭০০০ উইকেটেও পৌঁছাতে পারব (হাসি)।
নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড

নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড ‘সি’ গ্রুপের ম্যাচে নেপালের বিপক্ষে টস জিতেছে ইংল্যান্ড। দলটির অধিনায়ক হ্যারি ব্রুক সিদ্ধান্ত নিয়েছেন আগে ব্যাটিং করার। ফলে আগে ফিল্ডিং করবে নেপাল। রোববার (৮ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে। গত বিশ্বকাপে ইংল্যান্ড সেমিফাইনালে ভারতের কাছে ৬৮ রানে হেরে বিদায় নিয়েছিল। অন্যদিকে নেপাল বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকেই।ইংল্যান্ড একাদশ : ফিলিপ সল্ট, জস বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, জোফরা আর্চার, আদিল রশিদ, লুক উড। নেপাল একাদশ : কুশল ভুর্তেল, আসিফ শেখ (উইকেটকিপার), রোহিত পাওদেল (অধিনায়ক), দিপেন্দ্র সিং আইরি, আরিফ শেখ, লোকেশ বাম, গুলশন ঝা, করণ কেসি, নন্দন যাদব, সন্দিপ লামিচানে, শের মাল্লা। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের পঞ্চম ম্যাচ চলছে। নেপালের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ব্রিটিশরা। ৪.৩ ওভার তথা মাত্র ১৫ বলে ৪৩ রানের ব্যাটিং তাণ্ডব চালান জশ বাটলার। তিনি মাত্র ১৭ বলে ৫টি চারের সাহায্যে ২৬ রান করে সাজঘরে ফেরেন। এরপর মাত্র ১৪ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার ফিল সল্ট। তিনি ২ বলে ১ রানের বেশি করতে পারেননি। তার বিদায়ে ৫৭ রানে ইংল্যান্ড হারায় ২ উইকেট। তৃতীয় পজিশনে ব্যাটিংয়ে নেমে ৩৫ বলে চারটি চার আর চারটি ছক্কার সাহায্যে ৫৫ রান করে ফেরেন জ্যাকব বেথেল। তিনি আউট হন দলীয় ১২৮ রানে। এরপর মাত্র ৯ রানের ব্যবধানে ফেরেন স্যাম করান। তিনি ৮ বলে ২ রান করে ফেরেন। অধিনায়ক হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেলের ফিফটি আর ইনিংসের শেষ দিকে উইল জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ৭ উইটে েহারিয়ে ১৮৪ রান করে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন জ্যাকব বেথেল। ৩২ বলে ৪টি চার আর তিন ছক্কায় ৫৩ রান করেন অধিনায়ক হ্যারি ব্রুক। মাত্র ১৮ বলে এক চার আর ৪টি ছক্কার সাহায্যে ৩৮ রান করে অপরাজিত থাকেন উইল জ্যাকস।
পাকিস্তানে হঠাৎ আমিনুল

পাকিস্তানে হঠাৎ আমিনুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রোববার সকালে পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন। গতকাল রাতে তিনি ঢাকা ছেড়েছেন। জানা গেছে, আইসিসির ডাকা সভায় যোগ দিতে পাকিস্তান গেছেন আমিনুল। সন্ধ্যায় আইসিসির বোর্ড মেম্বারদের একটি সভা হওয়ার কথা রয়েছে। অনলাইনে হবে এই সভা। অনলাইন সভায় যোগ দিতে কেন বিসিবি সভাপতিকে পাকিস্তান যেতে হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। রাইজিংবিডির পক্ষ থেকে বোর্ডের একাধিক পরিচালক ও কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা কেউই নিশ্চিত করে বলতে পারেননি ভার্চুয়াল সভায় যোগ দিতে কেন পাকিস্তানে যেতে হয়েছে আমিনুলের! পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে নিশ্চিত করেছে, সন্ধ্যায় ভার্চুয়াল সভা করবে আইসিসি। যেখানে আইসিসির বোর্ড মেম্বাররা উপস্থিত থাকবেন। এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভির সঙ্গেও আলোচনায় বসার কথা খবরে নিশ্চিত করেছে জিও নিউজ। আচমকা বোর্ড সভা ডাকার পেছনে কারণ, ভারত ও পাকিস্তানের ম্যাচকে ঘিরে। নিরাপত্তাশঙ্কায় ভারতে ম্যাচ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টুয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। বাংলাদেশের প্রতি সংহতি জানাতে ভারতের বিপক্ষে ‘এ’ গ্রুপ থেকে এই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারত ও পাকিস্তানের ম্যাচকে ঘিরে অচলাবস্থা নিরসণে এই সভার আয়োজন করা হয়েছে। এরই মধ্যে পিসিবির সঙ্গে আলোচনা শুরু করেছে আইসিসি। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিঠি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) । যেহেতু ম্যাচটি শ্রীলঙ্কায় হওয়ার কথা, তাই পর্যটন খাত থেকে বাড়তি আয়ের প্রত্যাশা ছিল দেশটির। কিন্তু ম্যাচটি যদি শেষ পর্যন্ত না হয় তাহলে শ্রীলঙ্কাও ক্ষতিগ্রস্ত হবে। এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তারা চিঠি দিয়েছে। পিসিবি আশ্বস্ত করেছে তারা সরকারের সঙ্গে শ্রীলঙ্কার অনুরোধ নিয়ে কথা বলবে। পাকিস্তান ও ভারত এক দশকের বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সিরিজ খেলে না। দুই প্রতিবেশী দেশ কেবল বৈশ্বিক বা আঞ্চলিক টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হয়। আইসিসির জন্য এই দুই দেশের ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। আইসিসির লাভের বিরাট অংশ আসে এই ম্যাচ থেকেই। এবারের বিশ্বকাপের ম্যাচটি না হলে ধারণা করা হচ্ছে, ক্ষতি হতে পারে ২৫ কোটি ডলার। সব সংকট নিরসণেই এবার ফের আলোচনার টেবিলে বসতে যাচ্ছেন নীতি নির্ধারকরা। আগামী ১৫ ফেব্রুয়ারি দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে।
বাংলাদেশকে উড়িয়ে শিরোপা জিতল ভারত

বাংলাদেশকে উড়িয়ে শিরোপা জিতল ভারত সাফ উইমেনস অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে ছন্নছাড়া খেলায় বড় ব্যবধানে হার মানল বাংলাদেশ। শনিবার নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে আলপি-তৃষ্ণাদের ৪-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো এককভাবে ট্রফি জিতে নেয় ভারত। রাউন্ড রবিন লিগে বাংলাদেশের কাছে ২–০ ব্যবধানে হারের মধুর প্রতিশোধ ফাইনালেই নিল ভারত। এর আগে বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় দুইবারই ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। ২০২১ সালে বাংলাদেশ ১–০ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল। আর ২০২৪ সালে সেই আলোচিত ‘টস কাণ্ড’-এর পর সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে। নেপাল এই প্রথম অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করল। রাউন্ড রবিন লিগে নিজেদের জাল অক্ষত রেখে ১৮ গোল করে তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে নেমেছিল বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে শুরুটা ছিল সাবধানী। রাউন্ড রবিনে একমাত্র হারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভারতও ছিল সতর্ক-ফলে ম্যাচের শুরুটা ছিল ধীরগতির। দ্বিতীয় মিনিটেই ভারতের ফরোয়ার্ড বিপজ্জনক হয়ে উঠলে গোলরক্ষক ইয়ারজান পোস্ট ছেড়ে বেরিয়ে এসে জোরালো শটে দলকে বিপদমুক্ত করেন। ১৬তম মিনিটে বক্সের বাইরে আলবা দেবির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সুরভি আক্তার আফরিন। আভিস্তা বাসনেতের নেওয়া ফ্রি-কিক সরাসরি ইয়ারজানের হাতে ধরা পড়ে। ম্যাচে প্রাণ ফেরে ৪২তম মিনিটে। বাম দিক থেকে আসা ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হন বাংলাদেশের রক্ষণভাগ। দূরের পোস্টে ফাঁকায় থাকা প্রীতিকা বর্মন বল পেয়ে শট না নিয়ে বাড়িয়ে দেন ঝুলান নংমাইথেমকে। ভারত অধিনায়ক সহজেই ইয়ারজানকে পরাস্ত করে লিড এনে দেন। চলতি আসরে এটাই ছিল বাংলাদেশের প্রথম গোল হজম। বিরতির পর সমতাসূচক গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ৫২তম মিনিটে তৃষ্ণা সুবর্ণ সুযোগ পেলেও একা গোলরক্ষকের সামনে বল বাইরে মারেন। সুযোগ নষ্ট করে হতাশায় বক্সেই বসে পড়েন তিনি। ৬২তম মিনিটে এলিজাবেথ লাকরার সফল স্পট-কিকে ব্যবধান দ্বিগুণ করে ভারত। আক্রমণ প্রতিহত করতে গিয়ে ইয়ারজান পোস্ট ছেড়ে বেরোলেও বলের নাগাল পাননি। আলভা দেবি বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে প্রতিমা মুন্ডার হালকা স্পর্শে বক্সে পড়ে গেলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন।বাংলাদেশ ৬৮তম মিনিটে তৃতীয় গোল হজমের পর ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়। অর্পিতার ব্যাক-পাস ক্লিয়ার করতে সময় পেয়েও দেরি করেন ইয়ারজান। চাপের মুখে নেওয়া শট প্রতিপক্ষের গায়ে লেগে ফিরে এলে পার্ল ফার্নান্দেস আলতো টোকায় জালে জড়িয়ে দেন বল। ৮৩তম মিনিটে সতীর্থের কাটব্যাকে আনভিতা কোনাকুনির নিখুঁত শটে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ। তাতেই নেপাল থেকে ট্রফি নিয়ে ফেরার স্বপ্ন ভেঙে যায় পিটার জেমস বাটলারের শিষ্যদের। ফাইনালের হতাশাজনক পারফরম্যান্সে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে, আর ইতিহাস গড়ে প্রথমবারের মতো এককভাবে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়ন হলো ভারত।
খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে আনল পাকিস্তান

খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে আনল পাকিস্তান একটা সময় মনে হচ্ছিল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বুঝি বিশ্বকাপ মিশন শেষ হতে যাচ্ছে পাকিস্তানের। তবে ভক্তদের সব আশঙ্কা দূর করে নিজেদের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ উইকেটের নাটকীয় জয় পেয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দারুণ বোলিং নৈপুণ্য দেখিয়ে নেদারল্যান্ডসকে ১৯.৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। তবে সহজ এই লক্ষ্য তাড়া করতে নেমে নদীর মতো বার বার বাঁক নিয়েছে পাকিস্তানের ইনিংস। এদিকে ভারতের বিপক্ষে নিজেদের ম্যাচ বয়কট করায় এই ম্যাচ জয়ের কোনো বিকল্প ছিল না পাকিস্তানের জন্য। হারলেই বাদ—এমন সমীকরণ সামনে রেখে শেষ দিকে চাপে পড়ে উইকেট হারাতে থাকে বাবর আজমরা শেষ পর্যন্ত ফাহিম আশরাফের ১১ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
সুপার এইটে যেতে ‘কিছুটা অসম্ভব মিশনে’ পাকিস্তান

সুপার এইটে যেতে ‘কিছুটা অসম্ভব মিশনে’ পাকিস্তান পাকিস্তানের বিপক্ষে নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় সমীকরণের সামনে পড়ে গেছে সালমান আলী আগা, দলের ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেওয়ায় কার্যত ম্যাচ সংখ্যা চার থেকে নেমে এসেছে তিনে। পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে। পিসিবিও সেই সিদ্ধান্তের বাইরে যায়নি। ফলে ওই ম্যাচে সম্ভাব্য দুই পয়েন্ট আগেই হারিয়েছে পাকিস্তান। শুধু তাই নয় বড় ধাক্কা এসেছে নেট রান রেটেও। এই অবস্থায় সুপার এইটে যেতে হলে এখন প্রতিটি ম্যাচ জেতা ছাড়া বিকল্প নেই পাকিস্তানের সামনে। পাশাপাশি প্রতিটি জয় হতে হবে বড় ব্যবধানে। আজ নেদারল্যান্ডসের পর তাদের সামনে থাকবে যুক্তরাষ্ট্র, নামিবিয়া। তিন ম্যাচেই বড় ব্যবধানের জয় তুলতে হবে সালমান আলী আগার দলকে। কিন্তু পথটা মোটেও সহজ নয়। টি টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী সদস্য দল হয়ে পূর্ণ সদস্য দলকে হারানোর নজির সবচেয়ে বেশি নেদারল্যান্ডসের। ২০২২ বিশ্বকাপে ডাচদের কাছে হেরেই শেষ চারের স্বপ্ন ভেঙেছিল দক্ষিণ আফ্রিকার। পাকিস্তানেরও এমন অভিজ্ঞতা নতুন নয়। সবশেষ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। ফলে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, নামিবিয়ার বিপক্ষে প্রতিটি ম্যাচই এখন বাঁচা মরার লড়াই। এর মধ্যেই চোখ রাখতে হচ্ছে আকাশের দিকেও। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। মূল বিশ্বকাপে এমন হলে পাকিস্তানের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্তে সুপার এইটে ওঠার পথ এখন সত্যিই পাহাড়সম হয়ে গেছে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের জন্য।
বাংলাদেশ নেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রিতে ভয়াবহ ধস

বাংলাদেশ নেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রিতে ভয়াবহ ধস ইতিহাসে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। আর এর প্রভাব ভারত, আইসিসি ভালোভাবেই টের পাচ্ছে। বিশ্বকাপের আকর্ষণ অনেকটাই কমে গেছে। তার সরাসরি ছাপ পড়েছে টিকিট বিক্রিতে। টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের চার ম্যাচের তিনটি ছিল কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। ভারতের গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ না খেলায় কলকাতার দর্শকদের আগ্রহে বড় ধরনের ভাটা পড়েছে। বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় কলকাতার ক্রিকেটপ্রেমীরা ওই তিন ম্যাচ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, কলকাতায় বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রিতে স্পষ্ট মন্দাভাব দেখা যাচ্ছে। কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বাইরে টিকিট কাউন্টার প্রায় ফাঁকা পড়ে আছে। বিশ্বকাপের মতো বড় আসরে এমন দর্শক সংকট আগে কখনো দেখা যায়নি। হতাশাজনক এই পরিস্থিতি স্থানীয় আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আজ উদ্বোধনী দিনের তিনটি ম্যাচের একটি অনুষ্ঠিত হবে ইডেনে, যেখানে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড। গতকাল পর্যন্ত এই ম্যাচের বিক্রি হয়েছে মাত্র ২৯১৭টি টিকিট। অথচ ইডেন গার্ডেন্সের দর্শক ধারণক্ষমতা প্রায় ৬৫ হাজার। ১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড, ইতালি ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ৪৯৭০টি। আর ১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ম্যাচের জন্য শুক্রবার পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ১২৪৮টি টিকিট। এই সংখ্যাগুলোই পরিষ্কার করে দিচ্ছে বাংলাদেশকে বাদ দিয়ে কত বড় ভুল করেছে আইসিসি।
আবারও রোনালদোকে ছাড়াই আল নাসরের জয়

আবারও রোনালদোকে ছাড়াই আল নাসরের জয় টানা দ্বিতীয় ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নেমেছে আল-নাসর। তাকে স্কোয়াডে বাইরে রাখা হলেও জয় ঠিকই পেয়েছে ক্লাবটি। আল ইত্তিহাদের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। শুক্রবার সৌদি প্রো লিগে ম্যাচের শেষ দিকে সাবেক লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে ও অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে জয় নিশ্চিত করে দলটি। ম্যাচের সপ্তম মিনিটে আল নাসরের ঘরের দর্শকদের একটি অংশ রোনালদোর প্রতি সমর্থন জানায়। উঁচিয়ে ধরেন তার নাম ও সাত নম্বর লেখা হলুদ প্ল্যাকার্ড। গত সোমবার ৪১ বছর বয়সী রোনালদো আল-রিয়াদের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচেও খেলেননি। পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলা জানিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) যেভাবে ক্লাব পরিচালনা করছে, তাতে অসন্তুষ্ট হয়ে রোনালদো খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। বিবিসি স্পোর্টসকে সৌদি প্রো লিগ জানিয়েছে, ক্লাবের বিকাশ ও লক্ষ্যে রোনালদোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঙ্গে এটিও যোগ করেছে, ‘কোনো ব্যক্তি, যত বড় তারকাই হোন না কেন, নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নির্ধারণ করতে পারেন না।’ ২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগ দেন রোনালদো। বছরে ১৭ কোটি ৭০ লাখ পাউন্ড বেতনের কারণে তিনি ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়ে পরিণত হন। লিগে ২০ ম্যাচ শেষে আল-নাসর এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে আছে আল-হিলাল।