২০৩৪ সৌদি বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ

২০৩৪ সৌদি বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ ২০৩৪ বিশ্বকাপ ফুটবল হবে সৌদি আরবে। দর্শক ও ভক্তদের এই বিশ্বকাপে মদ্যপান করতে দেওয়া হবে না বলে গতকাল জানিয়েছেন ইংল্যান্ডে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ। খালিদ বিন বান্দার আল সৌদ বলেছেন, এই টুর্নামেন্ট দেখতে যারা সৌদি আরবে যাবেন, তাদের উপসাগরীয় অঞ্চলের দেশটির সংস্কৃতিকে সম্মান করা উচিত। বিশ্বকাপ চলাকালীন সৌদি আরবের কোথাও মদ বিক্রি করা হবে না, এমনকি হোটেলেও না। গত বছর ডিসেম্বরে ভার্চ্যুয়াল ফিফা কংগ্রেসে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ চূড়ান্ত করতে সদস্যদেশগুলোকে ভোট দিতে বলেছিল ফিফা। সে ভোটে শুধু সৌদি আরবই প্রার্থী ছিল। ফিফার পক্ষ থেকে সৌদির নামটি বলার পর সদস্যরা শুধু হাততালি দিয়ে সমর্থন জানান। এই সমর্থনই ভোট।ব্রিটেনের রেডিও স্টেশন এলবিসিকে সৌদি রাষ্ট্রদূত বলেছেন, ‘এ মুহূর্তে অ্যালকোহল নিষিদ্ধ। অ্যালকোহল ছাড়া অনেকভাবেই মজা করা যায়। এটা শতভাগ প্রয়োজনীয় নয়, আপনি পান করতে চাইলে সেটা দেশ ছাড়ার পর। কিন্তু এ মুহূর্তে অ্যালকোহলের অনুমোদন নেই। ’ ২০২২ বিশ্বকাপের শুরুতেও অ্যালকোহল নিয়ে আলোচনা হয়েছে। আয়োজক দেশ কাতারে অ্যালকোহল পাওয়া যাবে কি না, এটা ছিল আলোচনার বিষয়। ইসলামি মূল্যবোধ ও আইনে পরিচালিত হয় কাতার। সেবার বিশ্বকাপ শুরুর দুই দিন আগে আলোচনার মাধ্যমে স্টেডিয়ামে অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রি নিষিদ্ধ করা হয়। তবে হোটেল ও স্বীকৃত ফ্যান পার্ক থেকে অ্যালকোহলযুক্ত পানীয় কিনতে পেরেছেন দর্শকেরা।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে রাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে রাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির। টুর্নামেন্টে অংশ নিতে সপ্তাহখানেক আগেই দেশ ছাড়ছে বাংলাদেশ দল। আজ দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। মূল টুর্নামেন্ট শুরুর আগে আগামী ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। দেশ ছাড়ার আগে গতকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখানে অংশ নেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সকল সদস্য। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর শুরু করবে বাংলাদেশ। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা

ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছে পাকিস্তান। তবে সিরিজের শুরুটা ভালো করতে পারেনি মোহাম্মদ রিজওয়ানের দল। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় স্বাগতিকরা। অপরদিকে দক্ষিণ আফ্রিকাও প্রথম ম্যাচে হেরেছে কিউইদের সঙ্গে। আজ করাচি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে পাকিস্তান। ফাইনালে উঠতে হলে দুই দলেরই এই ম্যাচ জিততে হবে। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত হবে ফাইনাল।
চ্যাম্পিয়নস ট্রফির ফটোসেশনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

চ্যাম্পিয়নস ট্রফির ফটোসেশনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফি খেলতে বাংলাদেশ প্রথমে উড়াল দিবে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ দেশ ছাড়বে টাইগাররা। এর আগে আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অফিশিয়াল ফটোসেশনে অংশ নেয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আইসিসির বৈশ্বিক আসর গুলোর আগে, যে কোন দলের ফটোসেশন একটা আনুষ্ঠানিকতার অংশ। তবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেই চর্চার ধারাবাহিকতা ছিল না। এবার চ্যাম্পিয়নস ট্রফির প্লেন ধরার আগে বেশ ঢাকঢোল পিটিয়েই ফটোসেশন পর্ব সারল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। ফাইনাল হবে ৯ মার্চ করাচিতে, ভারত ফাইনালে গেলে দুবাইয়ে। বাংলাদেশ মাঠে নামবে টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনে। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে ভারতের বিপক্ষে, দুবাইয়ে। দ্বিতীয় ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, লাহোরে নিউ জিল্যান্ডের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
শিবগঞ্জে তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শিবগঞ্জে তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শিবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ২৬ রানে কানসাট ইউনিয়ন ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শাহবাজপুর ইউনিয়ন ক্রিকেট দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার, ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌস, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফারুক আহমেসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে।
৬ গোল খাওয়া ব্রাজিলই এখন আর্জেন্টিনার ওপরে

৬ গোল খাওয়া ব্রাজিলই এখন আর্জেন্টিনার ওপরে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের এবারের আসর খুব বাজেভাবে শুরু করেছিল ব্রাজিল। তবে কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার। সেটাই প্রমাণ করেছে সেলেসাওরা। চির-প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল। এরপর গ্রুপ পর্বের খেলায় কলম্বিয়ার বিপক্ষেও হেরেছিল। সেই ব্রাজিল কিনা আসরের চূড়ান্ত পর্বে এসে এখন সবার ওপরে! গতকাল ব্রাজিল ৩-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। সেলেসাওদের হয়ে গোলের দেখা পেয়েছেন গুস্তাভো প্রাদো, রায়ান এবং আলিসন সান্তানা। অন্যদিকে আজ আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। এই জয়ে ফলে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে চিলিতে অনুষ্ঠিত হবে যুবা বিশ্বকাপ। চূড়ান্ত পর্বে ব্রাজিলের মতো আর্জেন্টিনাও জিতেছে তিনটি ম্যাচ। দুই দলেরই পয়েন্ট ৯। কিন্তু গোল ব্যবধানে থাকায় টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে ব্রাজিল। এবারের আসরে কোনো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে না। যে দল টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করবে, তারাই হবে চ্যাম্পিয়ন। আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অলিখিত ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের এবারের আসর খুব বাজেভাবে শুরু করেছিল ব্রাজিল। তবে কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার। সেটাই প্রমাণ করেছে সেলেসাওরা। চির-প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল। এরপর গ্রুপ পর্বের খেলায় কলম্বিয়ার বিপক্ষেও হেরেছিল। সেই ব্রাজিল কিনা আসরের চূড়ান্ত পর্বে এসে এখন সবার ওপরে! গতকাল ব্রাজিল ৩-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। সেলেসাওদের হয়ে গোলের দেখা পেয়েছেন গুস্তাভো প্রাদো, রায়ান এবং আলিসন সান্তানা। অন্যদিকে আজ আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। এই জয়ে ফলে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে চিলিতে অনুষ্ঠিত হবে যুবা বিশ্বকাপ। চূড়ান্ত পর্বে ব্রাজিলের মতো আর্জেন্টিনাও জিতেছে তিনটি ম্যাচ। দুই দলেরই পয়েন্ট ৯। কিন্তু গোল ব্যবধানে থাকায় টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে ব্রাজিল। এবারের আসরে কোনো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে না। যে দল টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করবে, তারাই হবে চ্যাম্পিয়ন। আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অলিখিত ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
দশ জনের দল নিয়েও বার্সার বড় জয়

দশ জনের দল নিয়েও বার্সার বড় জয় শনিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৫) লা লিগা জমে যায় মূলত মাদ্রিদ ডার্বির বিতর্কিত ড্রয়ে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের ড্র দেখে সবচেয়ে খুশি হওয়ার কথা বার্সেলোনা ভক্তদেরই। সেই খুশিকে আরও পোক্ত করার লক্ষ্যে রবিবার রাতে সেভিয়ার বিপক্ষে ম্যাচে নামে কাতালান জায়ান্টরা। ম্যাচের আধঘন্টারও বেশি সময় একজন কম নিয়ে খেলেও বড় ব্যবধানে জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ফলে স্প্যানিশ লিগে শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান আরও কমাল বার্সা। লা লিগার সেরা ৩ দলের পয়েন্ট এখন ৪৮, ৪৯ এবং ৫০! রবিবার সেভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। ম্যাচের ৬০ মিনিটে ফেরমিন লোপেজ প্রতিপক্ষ মিডফিল্ডার জিব্রিল সাওকে ভয়ানক ট্যাকল করলে সরাসরি লাল কার্ড দেখেন। যদিও ততক্ষণে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। এরপরও সেভিয়া গোলের ব্যবধান কমাতে পারেনি, উল্টো ফ্লিকের দল আরও একটা গোল দিয়ে ৪-১ ব্যবধানের বিশাল জয় লাভ করে। ঘরের মাঠ র্যামন সাঞ্চেজ পিজিয়ানে ম্যাচের সাত মিনিটেই রবার্ট লেভানডভস্কির গোলে পিছিয়ে যায় সেভিয়া। তবে মাত্র এক মিনিটের মধ্যেই সমতা ফেরে সেভিয়া। সাউলের কাটব্যাকে ফাঁকায় বল পেয়ে যান রুবেন ভার্গাস, অনায়াসেই গোল করেন সুইস ফরোয়ার্ড।
চ্যাম্পিয়নস ট্রফির দলের সঙ্গী হচ্ছেন হাসান মাহমুদ

চ্যাম্পিয়নস ট্রফির দলের সঙ্গী হচ্ছেন হাসান মাহমুদ বাংলাদেশের ঘোষিত চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দলে নেই পেসার হাসান মাহমুদ। তবে প্রস্তুতির জন্য তাকে দলের সঙ্গে রাখা হচ্ছে। রাইজিংবিডকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। টুর্নামেন্ট শুরু হলে হাসান আবার দেশে ফিরে আসবেন। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। ফাইনাল হবে ৯ মার্চ করাচিতে, ভারত ফাইনালে গেলে দুবাইয়ে। বাংলাদেশ মাঠে নামবে টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনে। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে ভারতের বিপক্ষে, দুবাইয়ে। দ্বিতীয় ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, লাহোরে নিউ জিল্যান্ডের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিম হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
বাংলাদেশের দল ঘোষণা: আছেন হামজা চৌধুরী

বাংলাদেশের দল ঘোষণা: আছেন হামজা চৌধুরী এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, সিঙ্গাপুর ও হংকং। আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে বাছাইপর্বের খেলা। তার আগে আজ রোববার (০৯ ফেব্রুয়ারি, ২০২৫) এএফসি এশিয়ান কাপের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রত্যাশিতভাবে দলে জায়গা পেয়েছেন লেস্টার সিটির (বর্তমানে শেফিল্ড ইউনাইটেড) বাংলাদেশি প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। এছাড়াও আরেকজন প্রবাসী ফুটবলার রয়েছেন। তার নাম ফাহমেদুল ইসলাম। তিনি ফেনীর ছেলে। ইতালিয়ান ফোর্থ ডিভিশনের ক্লাব ওলবিয়া ক্যালসিওর হয়ে খেলেন তিনি। সেক্ষেত্রে আগামী ২৫ মার্চ বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে হামজা ও ওলবিয়ার। দলে জায়গা পেয়েছেন ডেনমার্ক প্রবাসী বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জামাল ভূঁইয়াও। ৩৮ সদস্যের দলে সর্বোচ্চ ১৪ জন আছেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়। ৮ জন আছেন আবাহনী লিমিটেড থেকে। প্রাথমিক দলে ডাক পাওয়া ৩৮ ফুটবলার নিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। ক্যাম্প শুরুর সময় প্রাথমিক তালিকায় থাকা বেশ কয়েকজন খেলোয়াড় রদবদল হতে পারে বলেও জানানো হয়েছে বাফুফে থেকে। আগামী ২৫ মার্চ শিলংয়ে বাছাইপর্বের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচে। ০৯ অক্টোবর ঘরের মাঠে হংকংকে আতিথ্য দিবে বাংলাদেশ। আর ১৪ অক্টোবর যাবে হংকংয়ের মাঠে খেলতে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৮ নভেম্বর পঞ্চম ম্যাচে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ও ২০২৬ সালের ৩১ মার্চ ষষ্ঠ তথা বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাঠে খেলবে হামজা-ফাহিমরা। বাংলাদেশের ৩৮ সদস্যের প্রাথমিক দল: গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবন, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান। ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত। মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী। ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম (ইতালি প্রবাসী)।
বিপিএলে বল হাতে আলো ছড়িয়েছেন তাসকিন

বিপিএলে বল হাতে আলো ছড়িয়েছেন তাসকিন সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে রান উৎসবের মাঝেও বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর হয়ে ১২ ম্যাচে ১২ দশমিক ০৪ গড়ে ২৫ উইকেট নিয়েছেন তাসকিন। এর মাধ্যমে বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারে সাকিব আল হাসানের রেকর্ড ভেঙ্গেছেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে ২৩ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন সাকিব। এছাড়াও বিপিএল ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন তাসকিন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট শিকার করেছেন তিনি। শুধুমাত্র বিপিএল ইতিহাসেই নয় এমন ইনিংসের সুবাদে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং পারফরমেন্সে শীর্ষে তিনে জায়গা করে নিয়েছেন তাসকিন। টুর্নামেন্টের প্লে-অফে রাজশাহী উঠতে পারলে উইকেট সংখ্যাকে আরও বাড়ানোর সুযোগ পেতেন তাসকিন। ধারাবাহিকতা ধরে রেখেছেন পেসার তানজিম হাসান সাকিবও। ৯ ম্যাচে ১৮ দশমিক ১৮ গড়ে ১৬ উইকেট শিকার করে তালিকার সপ্তম স্থানে ছিলেন তিনি। ১২ ম্যাচে ১৩ উইকেট নিয়ে বোলার তালিকার দশমস্থানে আছেন খুলনা টাইগার্সের বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। এবারের আসরে তার সেরা পারফরমেন্স ছিল এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট। ১২ ম্যাচে ১৩ উইকেট নেন ঢাকার পেসার মুস্তাফিজুর রহমান। বল হাতে নিজের সেরাটা দিতে না পারায় দলের ম্যাচ জয়ে অবদান রাখতে পারেননি ফিজ। ১২ ম্যাচে ৮ দশমিক ১৩ ইকোনমি রেটে ১০ উইকেট নিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। ব্যাটিং সহায়ক উইকেটে গতি দিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রেখেছেন তিনি। ১০ ম্যাচে ৮ দশমিক ৪২ ইকোনমি রেটে ৭ উইকেট নিয়েছেন লেগ-স্পিনার রিশাদ হোসেন। শ্বাসরুদ্ধকর ফাইনালে ৬ বলে ২টি ছক্কায় ১৮ রানের ক্যামিও ইনিংসে বরিশালের শিরোপা নিশ্চিত করেছেন রিশাদ। ২০১৭ সালে ইংল্যান্ডে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিলো বাংলাদেশ। এখন পর্যন্ত আইসিসির টুর্নামেন্টে এটাই সেরা সাফল্য টাইগারদের। আগামী ১৩ ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে টাইগাররা। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দু’টি ম্যাচই রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।